আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে বড় ধা*ক্কা খেল ব্রাজিল
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৩ PM

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে বড় ধা*ক্কা খেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২/০৩/২০২৫ ০১:২৮:২৮ AM

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে বড় ধা*ক্কা খেল ব্রাজিল

ছবি সংগৃহীত


কলম্বিয়ার বিপক্ষে খেলতে গিয়ে মাথায় চোট পেয়েছেন আলিসন বেকার। ব্রাজিল থেকে তাই তিনি ফিরে গেছেন লিভারপুলে। এদিকে চোটের কারণে নেই এদারসনও। অভিজ্ঞ দুই গোলরক্ষককে হারিয়ে বিপদেই পড়েছে ব্রাজিল।  

বিশ্বকাপ বাছাইপর্বে গতকাল বাংলাদেশ সময় সকালে কলম্বিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে সংঘর্ষে মাথায় চোট পান দাভিনসন সানচেস ও আলিসন। দুজনকেই মাটিতে পড়ে থাকতে দেখা যায় কিছু সময়। পরে চিকিৎসকরা এসে দেখভাল করেন। সানচেস স্ট্রেচারে করে মাঠ ছাড়লেও আলিসন শুশ্রুষা নিয়ে হেঁটে মাঠ ছাড়েন।  

ম্যাচের পর জানা যায় আলিসনের চোট কতখানি। এক বিবৃতিতে লিভারপুল জানায়, ‘মার্সিসাইডে ফিরে আসছে আলিসন। সেখানে লিভারপুলের চিকিৎসকরা তার অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করবেন। ’

১৩ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলেন তিন নম্বরে রয়েছে ব্রাজিল। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর।  

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর