নবীগঞ্জে ৭ বছরের সাজাপ্রাপ্ত শীর্ষ ডাকাত গ্রেপ্তার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫০ AM

নবীগঞ্জে ৭ বছরের সাজাপ্রাপ্ত শীর্ষ ডাকাত গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৩ ১১:৫১:২৯ AM

নবীগঞ্জে ৭ বছরের সাজাপ্রাপ্ত শীর্ষ ডাকাত গ্রেপ্তার

ছবি: নিজস্ব


হবিগঞ্জের নবীগঞ্জে  ডাকাতি মামলায়  ৭  বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি দুর্ধর্ষ ডাকাত আব্দুল হালিম (৪০) কে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

আব্দুল হালিম উপজেলার দেওতৈল গ্রামের আব্দুল জলিলের পুত্র।  বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)  বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে বুধবার দিবাগত রাতে থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি মো: মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ  গোপন সংবাদের ভিত্তিতে  নবীগঞ্জ থানাধীন দেওতৈল গ্রামে অভিযান চালিয়ে ওই ডাকাতকে গ্রেপ্তার করেন। 

এ তথ্য নিশ্চিত করে  থানার অফিসার ইনচার্জ ওসি মো: মাসুক আলী জানান, ডাকাত আব্দুল হালিমের  বিরুদ্ধে থানা রেকর্ডপত্রে দেখা যায়, তার নামে  ২০১০ সাল থেকে এ পর্যন্ত  ৭টি ডাকাতি মামলা  এবং একাধিকবার কারা ভোগ করেছে। সম্প্রতি নবীগঞ্জ  থানার একটি মামলায়  ডাকাত আব্দুল হালিমকে ৭ বছরের সাজা দেয় আদালত। রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিল।  গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে হবিগঞ্জ  আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে  দূর্ধর্ষ ডাকাত আব্দুল হালিমকে  গ্রেফতার করায় এলাকায়  জনমনে স্বস্তি ফিরে এসেছে। নবীগঞ্জবাসীর  জান মালের  নিরাপত্তার জন্য চোর, ডাকাতদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি মাসুক আলী জানান।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী