আবারও হার দিয়ে শুরু মুম্বাইয়ের, সহজে জিতলো চেন্নাই
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

আইপিএল

আবারও হার দিয়ে শুরু মুম্বাইয়ের, সহজে জিতলো চেন্নাই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৩/২০২৫ ১২:৩৬:৪৭ অপরাহ্ন

আবারও হার দিয়ে শুরু মুম্বাইয়ের, সহজে জিতলো চেন্নাই

ছবি : সংগৃহীত


সর্বশেষ আসরে পয়েন্ট টেবিলে সবার নিচে, ১০ নম্বরে, থেকে আইপিএল শেষ করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। বেদনাতুর সেই স্মৃতি ভুলে নতুন আসরে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে চেন্নাই এসেছিলেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবরা। কিন্তু ২০২৫ আসরের নিজেদের প্রথম ম্যাচে ভক্তদের হতাশই করেছে মুম্বাই। চেন্নাই সুপার কিংসের কাছে ৪ উইকেটে হেরে গেছেন রোহিতরা।

২০১২ সালের পর থেকেই হার দিয়ে আইপিএল শুরু করে আসছে মুম্বাই। এবারও তার ব্যতিক্রম হলো না। আজ রোববার চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫৫ রান করে মুম্বাই। জবাব দিতে নেমে রাচিন রাবিন্দ্রা ও অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের ফিফটিতে ৫ বল আগেই জয় পায় চেন্নাই।

হারের দিনে এক রেকর্ড করেছে মুম্বাই। আইপিএলে ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি স্পিন বোলিং করেছে দলটি। চিপকের স্লো উইকেটে কম রানের পুঁজিতে চেন্নাইকে আটকাতে ১৪ ওভার স্পিন বল করেছে সূর্যকুমারের দল।

স্বদেশি মিচেল স্যান্টনারের করা ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন নিউজিল্যান্ডের ব্যাটার রাবিন্দ্রা। ৪৫ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন তিনি। গায়কোয়াড় করেন ২৬ বলে ৫৩ রান।

এর আগে মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৩১ রান করেন তিলক ভার্মা। অধিনায়ক সূর্যকুমার ২৬ বলে ২৯, দিপক চাহার খেলেন দ্রুত গতির ১৫ বলে ২৮ রানের ইনিংস। বাকিদের কেউ ২০ রানের ঘরও স্পর্শ করতে পারেননি।

চেন্নাইয়ের হয়ে ১৪ রানে ৪ উইকেট শিকার করেন আফগান রিস্টস্পিনার নুর আহমদ। ৩ উইকেট পান পেসার খালিল আহমেদ। মুম্বাইয়ের ভিনেশ পাথুর ৩ উইকেট দখলে নেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক