যুক্তরাজ্য ফিরে গেলেন সিলেটের হামজা চৌধুরী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

যুক্তরাজ্য ফিরে গেলেন সিলেটের হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৭/০৩/২০২৫ ০১:২২:২৯ পূর্বাহ্ন

যুক্তরাজ্য ফিরে গেলেন সিলেটের হামজা চৌধুরী

ফাইল ছবি


হামজা চৌধুরী এলেন, খেললেন, জয় করলেন। আসলে জয় বলতে, মানুষের মন জয় করা বুঝিয়েছি। ভারতের বিপক্ষে যে ম্যাচটিতে তার অভিষেক হলো, সেখানে হামজা তার নিজের মতোই খেলেছেন; কিন্তু তার তৈরি করে দেয়া বলে ফরোয়ার্ডরা গোল করতে পারেনি। ফলে ম্যাচ ড্র হয়েছে; কিন্তু হামজা নিজের জাত ছিনিয়েছেন এই ম্যাচে।

বাংলাদেশ মাতিয়ে অবশেষে যুক্তরাজ্যে ফিরে যাচ্ছেন তিনি। আজ সকালে ঢাকা থেকে সিলেট এরপর সেখান থেকে দুপুর ১২টায় যুক্তরাজ্যের উদ্দেশ্যে বিমানে উঠেছেন তিনি।

বাংলাদেশের হয়ে খেলার জন্য গত ১৭ মার্চ দেশে আসেন হামজা। সিলেটে নামেন বিমান থেকে। এরপর সড়ক পথে যান গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানাঘাটে। সেখান থেকে ১৮ মার্চ আসেন ঢাকায়। যোগ দেন দলের সঙ্গে। ২১ মার্চ যান শিলংয়ে ভারতের বিপক্ষে খেলার জন্য।

২৫ মার্চ ছিল শিলংয়ের জওয়াহেরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে বাংলাদেশ খেলে স্বাগতিক ভারতের বিপক্ষে। গোলশূন্য ড্র করলেও হামজা তার খেলা দিয়ে সবার মন জয় করে নিয়েছেন।

ভারতের বিপক্ষে খেলার পরদিনই ঢাকায় ফিরে আসেন বাংলাদেশ দলের সঙ্গে। আপাতত জাতীয় দলের কোনো অ্যাসাইনমেন্ট না থাকায় যুক্তরাজ্য ফিরে যাচ্ছেন ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলা লেস্টার সিটির এই ফুটবলার।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক