হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৩/২০২৫ ০৩:৩৫:২০ পূর্বাহ্ন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম

ফাইল ছবি


রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। আজ (শুক্রবার) দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়েছেন বলে নিশ্চিত করেছেন বিসিবির একজন চিকিৎসক। বিসিবির ওই চিকিৎসক বলছিলেন, 'বর্তমানে তিনি সব দিক থেকেই ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে গেছেন। পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে।'

এর আগে গত সোমবার প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে বিকেএসপিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম। বুকে ব্যথা নিয়ে পাশ্ববর্তী কেপিজি স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়।

সাভারের কেপিজি হাসপাতালে একদিন রাখার পর মঙ্গলবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ধীরে ধীরে তার শারিরীক অবস্থার উন্নতি হওয়ায় আভাস ছিল দুয়েকের মধ্যে বাসায় ফিরতে পারেন। আজ তিনি বাসায় চলে গেলেন। উন্নত চিকিৎসা নিতে বিদেশে যাওয়ারও গুঞ্জন আছে।

এদিকে, আলোচনায় তামিম আবারও ক্রিকেটে ফিরতে পারবেন কি না। এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এ প্রসঙ্গে বলছিলেন, 'ক্রিকেটে তিনি ফিরবেন কি না, সেটা তিন-চার মাস পর কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করার পর বলতে পারবে।'

তামিমের জীবনযাপনের ধরনে পরিবর্তনের পরামর্শ নিয়ে তিনি বলছিলেন, ‘এমন হার্ট অ্যাটাকের পর এসব রোগীদের খুবই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে। ব্লক না হলেও হতে পারে। তাই ওনাকে অ্যাসেস করতে হবে, নিয়মিত ফলোআপে থাকতে হবে। লাইফস্টাইল বদলাতে হবে, মোটিভেশন করতে হবে। ডায়েট, ডিসিপ্লিন —তামিমের টিম ও তামিমের পরিবার এবং তামিমকে নিজেরও আমাদের সঙ্গে কো-অপারেট করতে হবে।’

এদিকে, শরীরের পাশাপাশি মানসিক ধকল কাটিয়ে উঠতে মনোবিদ নিয়োগ দেওয়া হয়েছে। তারা তামিমের মানসিক অবস্থার জন্য কাউন্সেলিং করবেন। কিভাবে মানিয়ে নেওয়া যায় সবকিছু, সেসব দিক নির্দেশনা দেবেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক