যুক্তরাষ্ট্রের ‘গোল্ড কার্ড ভিসা’ নিয়ে সুখবর
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৮ PM

যুক্তরাষ্ট্রের ‘গোল্ড কার্ড ভিসা’ নিয়ে সুখবর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৪/২০২৫ ০৯:৫৪:৫৪ AM

যুক্তরাষ্ট্রের ‘গোল্ড কার্ড ভিসা’ নিয়ে সুখবর

ছবি : সংগৃহীত


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করেছেন। ৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই ভিসায় বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন। গতকাল বৃহস্পতিবার এয়ার ফোর্স ওয়ানে এই ভিসা উন্মোচন করেন ডোনাল্ড ট্রাম্প। গোল্ড কার্ডে ট্রাম্পের মুখমণ্ডলে ছবি ও ‘দ্য ট্রাম্প কার্ড’ লেখা রয়েছে।

রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প কার্ডটি দেখিয়ে সাংবাদিকদের বলেন, ‘বিশেষ এই ভিসা সম্ভবত আগামী দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে পাওয়া যাবে।’ তিনি বলেন, ‘আমিই প্রথম ক্রেতা। বেশ উত্তেজনাপূর্ণ, তাই না?'

গত ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছেন, তার প্রশাসন ‘১০ লাখের মতো’ কার্ড বিক্রির আশা করছে। রাশিয়ার ধনকুবেররাও এই কার্ড পাওয়ার যোগ্য হতে পারেন-এমন সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।

এর আগে ট্রাম্প বলেছিলেন, নতুন এই কার্ড ঐতিহ্যবাহী ‘গ্রিন কার্ডের’ একটি উচ্চমূল্যের সংস্করণ। নতুন এই ভিসা বিক্রি দেশে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং মার্কিন জাতীয় ঘাটতি কমাতে ব্যবহার করা যাবে।’ সাবেক রিয়েল এস্টেট ধনকুবের ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের লাখ লাখ অনিবন্ধিত অভিবাসীদের নির্বাসনে পাঠাচ্ছেন। তিনি বলেন, ‘এই নতুন কার্ড উচ্চ মূল্যের মার্কিন নাগরিকত্ব লাভের পথ তৈরি করবে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব