ই স রা য়ে লি গণহ*ত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধ র্ম ঘ টে র ডাক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

ই স রা য়ে লি গণহ*ত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধ র্ম ঘ টে র ডাক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৪/২০২৫ ১০:০৭:০৫ পূর্বাহ্ন

ই স রা য়ে লি গণহ*ত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধ র্ম ঘ টে র ডাক

ছবি : সংগৃহীত


অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। সোমবার পুরো ফিলিস্তিনের পাশাপাশি বিশ্বজুড়ে এই ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

রোববার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী সোমবার ফিলিস্তিনজুড়ে সাধারণ ধর্মঘট পালন করা হবে।  গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আন্তর্জাতিক সমর্থক ও ন্যায়বিচারের পক্ষে কাজ করা লোকজনকে সমর্থন জানিয়ে এই ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস।

রোববার এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস বিশ্বজুড়ে ধর্মঘট সফল করতে সবার প্রতি আহ্বান জানায়। একই সঙ্গে প্রতিরোধের কণ্ঠস্বর জোরাল ও ইসরায়েলি বাহিনীর সংঘটিত ভয়াবহ গণহত্যা ও অপরাধকে তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে গোষ্ঠীটি।

ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস বলেছে, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে নির্বিচার গুলি চালিয়ে বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশু ও নারীদের হত্যাকাণ্ড এবং ফিলিস্তিনিদের নিজ বাড়িঘর থেকে বাস্তুচ্যুত করার লক্ষ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

বিবৃতিতে ইসরায়েলি আগ্রাসনের অবসান ঘটাতে এবং আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিতে স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে একত্রিত করার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে অন্তত ৪৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর মধ্যে রোববার ভোরের দিকে খান ইউনিসের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হন। বোমা হামলায় এই ফিলিস্তিনিদের মরদেহ ছিন্ন-ভিন্ন হয়ে গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন