ছবি: নিজস্ব
ফিলিস্তিন দখলকারী ও গণহত্যাকারী অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যা থামাতে বৈশ্বিক জিহাদ অনিবার্য হয়ে উঠেছে এমন মন্তব্য করেন শ্রীমঙ্গলের সর্বস্তরের সাধারণ মানুষ ও এখানকার আলেম ওলামাগণ।
সোমবার (৭এপ্রিল) বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে। আর এই ঘোষণাকে সমর্থন জানিয়ে শ্রীমঙ্গলে প্রতিবাদ ও ধর্মঘট অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গলের সর্বস্তরের জনগণের ব্যানারে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
তারা বলেন, গাজায় ইসরাইলের গণহত্যা পৃথিবীর সমস্ত নৃশংসতার সীমা ছাড়িয়েছে। এছাড়াও কথিত মানবাধিকারের ধ্বজাধারী আমেরিকার বিবেক গণহত্যাকারী জায়োনিস্ট ইসরাইলের কাছে জিম্মি হয়ে পড়েছে। আমেরিকার প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতায় অব্যাহতভাবে ফিলিস্তিনের মজলুম জনগণের ওপর বছরের পর বছর দখলবাজি ও বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ক্যান্সারখ্যাত দেশটি।
এ সময় বিক্ষোভকারীরা বলেন,আন্তর্জাতিক সম্প্রদায় নির্বিকারচিত্তে শুধু দেখেই যাচ্ছে,কারণ ফিলিস্তিনিরা মুসলমান। মুসলমানের মানবাধিকার 'নাই' করে দিয়ে পশ্চিমা বিশ্ব ইতিহাসের ভুল পথে হাঁটছে,যা তাদের জন্য আত্মঘাতী।তারা আরো বলেন, আমেরিকার জনগণকে ও এ হত্যাকান্ডের সর্বোচ্চ প্রতিবাদে রাস্তায় নেমে আসার আহ্বান করছি। এতে তাদের ও দায় রয়েছে। কারণ তাদের ভ্যাট ও ট্যাক্সের টাকায় ইসরাইলকে অবিরত সামরিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে ইসরাইলের দাসত্ব গ্রহণ করা আমেরিকার ক্ষমতালোভী শাসকগোষ্ঠী।
মার্কিন শাসকগোষ্ঠীকে এই রাষ্ট্রীয় দাসত্বনীতি থেকে বের করে আনার রাজনৈতিক উদ্যোগ আমেরিকার জনগণকেই নিতে হবে।তারা বলেন, আমেরিকার জনগণ তাদের শাসকগোষ্ঠীকে জবাবদিহিতার আওতায় আনতে না পারলে পৃথিবীতে মানবতার কোনো মূল্যই আর থাকবে না
জৈন্তাবার্তা / মনোয়ার




