আজ কার হাতে উঠবে ব্যালন ডি’অর?
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

আজ কার হাতে উঠবে ব্যালন ডি’অর?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৬ ০১:৪৬:০৯ অপরাহ্ন

আজ কার হাতে উঠবে ব্যালন ডি’অর?


বিশ্ব ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের স্বীকৃতি ব্যালন ডি’অর। কে হবেন এবারের সেরা, কার হাতে উঠবে সোনার বল—এই প্রশ্নের উত্তর জানা যাবে আজ রাতে।

৭০তম ব্যালন ডি’অর অনুষ্ঠান হতে চলেছে লন্ডনে। এবারই প্রথম প্যারিসের বাইরে হচ্ছে এই আয়োজন। 

ব্যালন ডি’অর নিয়ে যা জানা জরুরি

অনুষ্ঠান কবে ও কোথায়: আজ সোমবার (২৬ অক্টোবর) লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে হবে ব্যালন ডি’অর অনুষ্ঠান। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হওয়ার কথা রয়েছে।

কোথায় দেখবেন: সরাসরি সম্প্রচার করবে ডিএজেডএন ও ব্যালন ডি’অর ওয়েবসাইট।

৭০ বছরের ইতিহাস: ১৯৫৬ সালে ফ্রান্স ফুটবল সাময়িকীর উদ্যোগে এই পুরস্কারের যাত্রা শুরু হয়। প্রথম বিজয়ী ছিলেন ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথুস।

কেন লন্ডনে আয়োজন: পুরস্কারের প্রথম বিজয়ীকে সম্মান জানাতেই এবারের আসরের আয়োজক শহর হিসেবে ইংল্যান্ডের রাজধানী লন্ডনকে বেছে নেওয়া হয়েছে।

উপস্থাপনায় কারা: এবারের অনুষ্ঠান সঞ্চালনা করবেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার থিয়েরি অঁরি ও ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক কেট স্কট।

পুরুষদের বিভাগে নজর যাদের ওপর: হ্যারি কেইন, লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, উসমান দেম্বেলে, লিওনেল মেসির মতো তারকারা আছেন মনোনয়ন তালিকায়।

নারীদের বিভাগেও লড়াই: নারীদের ব্যালন ডি’অরের জন্য মনোনীতদের মধ্যে রয়েছেন আলেক্সিয়া পুতেয়াস, ইভা পায়োর, ক্যারোলিন গ্রাহাম হানসেন, অ্যালেসিয়া রুশো, খাদিজা শ, পারনিল হার্ডারের মতো তারকারা।

শুধু ব্যালন ডি’অর নয়: বর্ষসেরা তরুণ, বর্ষসেরা গোলকিপার, বর্ষসেরা কোচ ও ক্লাবের পাশাপাশি বর্ষসেরা স্ট্রাইকার এবং সক্রেটিস পুরস্কারও (মাঠের বাইরে মানবি কাজ) দেওয়া হবে।

গতবারের বিজয়ী: ২০২৫ সালে পুরুষদের বিভাগে উসমান দেম্বেলে এবং নারীদের বিভাগে আইতানা বোনমাতি জিতেছিলেন।

জৈন্তাবার্তা/আরআর