কুলাউড়ায় পুলিশের উপর হা ম লা করে আ*সামী ছিনিয়ে নেয়ার অভিযোগে গ্রে প্তা র ৪
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১৬ PM

কুলাউড়ায় পুলিশের উপর হা ম লা করে আ*সামী ছিনিয়ে নেয়ার অভিযোগে গ্রে প্তা র ৪

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৪/২০২৫ ০৯:০৫:১১ AM

কুলাউড়ায় পুলিশের উপর হা ম লা করে আ*সামী ছিনিয়ে নেয়ার অভিযোগে গ্রে প্তা র ৪

ছবি: নিজস্ব


পুলিশের উপর হামলা চালিয়ে বিস্ফোরক আইনের মামলার আসামী স্বেচ্ছাসেবকলীগ নেতা শহীদ মিয়াকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের। পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় ভাটেরা ইউনিয়নে ভাটেরা রাবার বাগানের মেইন গেইট পাশে একটি মুদির দোকান থেকে ভাটেরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৯ নম্বর ওয়ার্ড সেক্রেটারী মোঃ শহিদ মিয়াকে আটকের জন্য অভিযান চালায়। আসামী শহিদ মিয়াকে আটক করে নিয়ে আসার সময় স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র পুলিশকে লক্ষ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী শহিদ মিয়াকে ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় দুষ্কৃতিকারীদের হামলায় আহত হন এসআই মোঃ ছাদেক মিয়া। পরবর্তীতে এসআই মোঃ ছাদেক মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান ও অফিসার ইনচার্জ মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই ফরহাদ মাতুব্বর, আব্দুল আলীম, হাবিবুর রহমান, আমির হোসেন আমু, এএসআই অলিয়ার রহমান মোল্লা, আব্দুর রহিম’সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ভাটেরা ইউপির কলিমাবাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ গ্রামের বাসিন্দা ও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ হেলন মিয়ার ছেলে খলিল মিয়া (১৮), জিমুল মিয়া (১৮), রুমন মিয়া (৩১), ইমন মিয়া (২৯) কে গ্রেপ্তার করা হয়। 

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম আপছার জানান, গ্রেপ্তারকৃত ৪ আসামীকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ছিনিয়ে নেয়া আসামী শহিদ মিয়াসহ বাকিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান