আর্সেনালের মাঠে ১৭ মিনিটের ঝ*ড়ে ল*ন্ডভন্ড রিয়াল মাদ্রিদ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

আর্সেনালের মাঠে ১৭ মিনিটের ঝ*ড়ে ল*ন্ডভন্ড রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯/০৪/২০২৫ ০১:৪৩:৪৬ পূর্বাহ্ন

আর্সেনালের মাঠে ১৭ মিনিটের ঝ*ড়ে ল*ন্ডভন্ড রিয়াল মাদ্রিদ

ছবি সংগৃহীত


ম্যাচের আগে ভাবা হয়েছিল, সাদামাটা আর্সেনালের বিপক্ষে শক্তিশালী রিয়াল মাদ্রিদ। কিন্তু মাঠে বাস্তবতার প্রতিফলনে দেখা গেলো সম্পূর্ণ বিপরীত চিত্র। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে কঠিন বাস্তবতার মুখোমুখি করলো আর্সেনাল। স্বাগতিকদের ১৭ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেলো কার্লো আনচেলত্তির দল।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়ালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। ফ্রি কিক থেকে জোড়া গোল করে ইতিহাস লিখেছেন আর্সেনালের ডেকলান রাইস। গানারদের হয়ে ফিনিশিং দিয়েছেন মিকেল মেরিনো।

৫৮ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল আর্সেনাল। এরপরই ফ্রি কিক থেকে গোল করেন রাইস। তার বাঁকানো ও নিচু শট লাফিয়ে পড়েও নাগাল পাননি রিয়ালের গোলরক্ষক থুবো কর্তোয়া। ক্লাব ক্যারিয়ারে ফ্রি কিক থেকে এটিই রাইসের প্রথম গোল।

৭৫ মিনিটের মধ্যেই ব্যবধান ৩-০ করে আর্সেনাল। ৭০ মিনিটে ফ্রি কিক থেকে আরও একবার রিয়ালের জাল কাঁপান রাইস। ৭৫ মিনিটে গোল করেন মেরিনো।

রাইসের দ্বিতীয় ফ্রি-কিকটি ছিল আরও চমৎকার। সরাসরি টপ কর্নারে জড়ানো একটি নিখুঁত শট, যা ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়ালকে হতবাক করে দেয়। একইসঙ্গে রাইস হন চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে ফ্রি-কিক থেকে সরাসরি দুটি গোল করা প্রথম খেলোয়াড়। এরপর ঠান্ডা মাথায় বদলি খেলোয়াড় লিয়ান্দ্রো ট্রোসারের পাস থেকে বল নিয়ে গোল করেন মেরিনো।

গোলের ব্যবধান আরও বাড়াতে পারতো আর্সেনাল, যদি রিয়ালের গোলবারের সামনে দেয়াল হয়ে না দাঁড়াতেন কর্তোয়া। আর্সেনালের অনেকগুলো ভালো শট রুখে দিয়েছিলেন তিনি।

হতাশাজনক হারের পর লালকার্ডও দেখতে হয়েছে রিয়ালকে। ম্যাচের শেষ মুহূর্তে বল দূরে মেরে দেওয়ায় দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখেন এদুয়ার্দো কামাভিঙ্গা। যে কারণে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে ডিফেন্সিভ মিডফিল্ডারকে পাবে না রিয়াল মাদ্রিদ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক