ফ্র্যাঞ্চাইজি লিগ না খেলার সিদ্ধান্ত ইংল্যান্ডের অধিনায়ক ব্রুকের
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

ফ্র্যাঞ্চাইজি লিগ না খেলার সিদ্ধান্ত ইংল্যান্ডের অধিনায়ক ব্রুকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৪/২০২৫ ১২:৫৬:১৮ অপরাহ্ন

ফ্র্যাঞ্চাইজি লিগ না খেলার সিদ্ধান্ত ইংল্যান্ডের অধিনায়ক ব্রুকের

ছবি : সংগৃহীত


নিকট ভবিষ্যতে তিনি কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন না বলে ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক। ২৬ বছর বয়সী এই তারকা খেলোয়াড় তার কর্মভার নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন।

গত সোমবার ব্রুককে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। গত মাসে আইপিএল থেকে নিজেকে প্রত্যাহার করা ব্রুক ইংল্যান্ডের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই নিয়মিত খেলোয়াড়।

তার এই ব্যস্ত সময়সূচিই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে দূরে থাকার মূল কারণ। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ব্রুক বলেন, ইংল্যান্ডের জার্সি গায়ে খেলাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কিছুদিন পেছনে রাখতে পারি। ইংল্যান্ডের হয়ে খেলার জন্য কিছু আর্থিক ক্ষতি মেনে নিতেও আমি প্রস্তুত।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ব্রুক স্পষ্ট করেছেন, যদি বেছে নিতে হয় তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে অ্যাশেজ জয়কেই তিনি প্রাধান্য দেবেন। তার ভাষায়, অ্যাশেজ এখনও আমার কাছে ক্রিকেটের সর্বোচ্চ আঙিনা।

যদিও তিনি বিদেশি লিগে খেলবেন না, তবে ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। আইপিএল থেকে সরে আসার কারণে তাকে দুই বছরের জন্য এই টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক