কে এফ সি ভাঙচুরের ভিডিও মিডেল ইস্টে ভাইরাল
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

কে এফ সি ভাঙচুরের ভিডিও মিডেল ইস্টে ভাইরাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৪/২০২৫ ১০:৫৬:২০ পূর্বাহ্ন

কে এফ সি ভাঙচুরের ভিডিও মিডেল ইস্টে ভাইরাল

ছবি : সংগৃহীত


মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের একদল তরুণের কেএফসি আউটলেট ভাঙচুরের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আল-জাজিরার সহযোগী সংবাদ মাধ্যম মোবাসসের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই ভিডিওটিতে ফিলিস্তিনি সংহতিতে বাংলাদেশি যুবকদের প্রতিবাদী অবস্থান দেখে আরব দর্শকরা ব্যাপকভাবে সাড়া দিয়েছেন।

ভিডিওটির নিচে আরব ব্যবহারকারীরা বাংলাদেশের তরুণদের সাহসিকতার প্রশংসা করে একের পর এক মন্তব্য করেছেন। একজন লিখেছেন, "সমগ্র আরব বিশ্বের উচিত আমেরিকার পণ্য বয়কট করা। বাংলাদেশিরা দেখিয়ে দিল কিভাবে প্রতিবাদ করতে হয়!" অন্যজন মন্তব্য করেছেন, "এই তরুণরাই প্রকৃত মুসলিম, এই তরুণরাই বীর।" 

কিছু মন্তব্যে ফিলিস্তিনি সংকটে আরব নেতৃত্বের নিষ্ক্রিয়তার সমালোচনাও উঠে এসেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, "বিশ্বের মুসলিমরা যদি এভাবে রাস্তায় নামত, তাহলে গাজায় ইসরাইলি বর্বরতা বন্ধ হতো। লজ্জা আরব নেতাদের!"

এই ঘটনায় আরব দর্শকদের মধ্যে একদিকে যেমন বাংলাদেশের প্রতিবাদী তরুণদের প্রতি সমর্থন দেখা গেছে, অন্যদিকে ফিলিস্তিন ইস্যুতে নিজেদের ভূমিকা নিয়ে তীব্র আত্মসমালোচনাও লক্ষ্য করা যাচ্ছে। ভিডিওটি আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জনগণের ফিলিস্তিন-সমর্থন ও ইসরাইল-মার্কিন পণ্য বয়কট আন্দোলন আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন