কুলাউড়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১৬ PM

কুলাউড়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৪/২০২৫ ১২:৪২:০৯ PM

কুলাউড়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুইয়া, সহ শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম,  উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল  মুন্তাজিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও  ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, থানার উপ পরিদর্শক ফরহাদ হোসেন, রুদ্রবীনা সঙ্গিত বিদ্যালয়ের প্রতিষ্টাতা ড.রজত কান্তি ভট্রাচার্য বানু,

মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ,  ফয়জুর রহমান ছুরুক,  বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক ফজলু, সাধারণ সম্পাদক সম্পাদক নির্মাল্য মিত্র সুমন,বিপুল চক্রবর্তী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মুক্তার, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান আতিক,  সিনিয়র সাংবাদিক ময়নুল হক পবন , উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, নির্বাহী সদস্য সৈয়দ আশফাক তানভীর, ইব্রাহিম আলী,  ছাত্র প্রতিনিধি নাহিদুর রহমান, শেখ বদরুল হোসেন রানা, আরমান আহমদ প্রমুখ ।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, আগামী ১৪ এপ্রিল (সোমবার) নববর্ষ উদযাপনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করে ডাকবাংলো প্রাঙ্গণে সমাপ্ত হবে।পরে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে দিবসের সূচনা করা হবে। এ ছাড়া ডাকবাংলো প্রাঙ্গণে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান