মৌলভীবাজারে সিকিউরিটি গা*র্ড ভেবে হ ত্যা করা হয় আ ই ন জী বী কে
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১৭ PM

মৌলভীবাজারে সিকিউরিটি গা*র্ড ভেবে হ ত্যা করা হয় আ ই ন জী বী কে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৪/২০২৫ ০৯:৩৫:০২ AM

মৌলভীবাজারে সিকিউরিটি গা*র্ড ভেবে হ ত্যা করা হয় আ ই ন জী বী কে

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারে তরুণ আইনজীবী সুজন মিয়া হত্যার তিন দিনের মাথায় রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ব্যাংকের এক সিকিউরিটি গার্ডকে হত্যার জন্য ভাড়া করা সন্ত্রাসীরা চেহারার মিল দেখে ভুলবশত সুজনকে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন সংবাদ সম্মেলনে জানান, এ ঘটনায় মূল পরিকল্পনাকারী নাজির মিয়া মুজিবসহ (২৫) পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অন্যরা হলেন মো. আরিফ মিয়া (২৭), হোসাইন আহমদ সোহান (১৯), লক্ষ্মণ নাইডু (২৩) এবং আব্দুর রহিম (১৯)।

পুলিশ জানায়, মুজিবের সঙ্গে একই এলাকার অগ্রণী ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহর পূর্ব বিরোধ ছিল। প্রতিশোধ নিতে লক্ষ্মণ নাইডুর মাধ্যমে ভাড়াটে খুনি নিয়োগ করেন মুজিব। মোবাইল ফোনে মিসবাহর ছবি পাঠিয়ে টার্গেট চিহ্নিত করতে বলেন। ৬ এপ্রিল রাতে শহরের গির্জাপাড়ার বাণিজ্য মেলায় ফুচকার দোকানে আইনজীবী সুজন মিয়াকে মিসবাহ ভেবে শনাক্ত করে হামলাকারীরা। ভিডিও কলে দেখে মুজিব তাকে মিসবাহ মনে করে মারার নির্দেশ দেন। পরে সুজনের ওপর ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত চালালে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

পুলিশ হত্যাকাণ্ডের পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তি এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত চালিয়ে ১০ এপ্রিল গ্রেপ্তার অভিযানে নামে। এর আগে ৮ এপ্রিল নিহতের ভাই এনামুল হক সুমন বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় হত্যা মামলা করেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, ওসি গাজী মো. মাহবুবুর রহমান এবং জেলা গোয়েন্দা শাখার ওসি জাফর হোসেন উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান