সিলেটের মাঠে খেলতে কাল আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সিলেটের মাঠে খেলতে কাল আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫/০৪/২০২৫ ০১:৫৪:৪৪ পূর্বাহ্ন

সিলেটের মাঠে খেলতে কাল আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

ফাইল ছবি


টেস্ট সিরিজ খেলতে আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। পূর্ণ শক্তির দল নিয়েই সফরে আসছে তারা। ক্রেগ আরভিনের নেতৃত্বাধীন দলটি আগামীকাল বুধবার সকালে প্রথম টেস্টের ভেন্যু সিলেটে আসবে।

জিম্বাবুয়ে দলের সফরসূচি জানিয়ে বিসিবি বলেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে আরভিনদের বহনকারী বিমান বাংলাদেশে নামবে। ঢাকায় রাত্রিযাপন করে জিম্বাবুয়ে ক্রিকেট দল কাল সকালে সিলেটের উদ্দেশ্যে উড়াল দেবে। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ থেকে ২৪ এপ্রিল হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচটি ২৮ এপ্রিল থেকে ২ মে, হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তার আগে সিলেটে ক্যাম্প করছে বাংলাদেশ দল। ইতোমধ্যে প্রথম টেস্টের দল দিয়েছে বিসিবি।

এ বছরের ফেব্রুয়ারিতে খেলা আয়ারল্যান্ড সিরিজ থেকে তিনটি পরিবর্তন এনে দল দিয়েছে জিম্বাবুয়ে। সর্বশেষ টেস্টটিতে স্বাগতিক বাংলাদেশের কাছে ইনিংস ও ১০৬ রানে হেরেছে জিম্বাবুয়ে। এবার সেই হারের জবাব দিতে প্রস্তুত হয়ে আসছে আফ্রিকার দলটি। 

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল— নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অংকন, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

জিম্বাবুয়ে স্কোয়াড— ক্রেগ আরভিন (অধিনায়ক), ব্রায়ন বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গুয়ান্ডো, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলয়ামস।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক