পশ্চিমবঙ্গে একদিনে ২৪ বাংলাদেশি গ্রে প্তা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে একদিনে ২৪ বাংলাদেশি গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৪/২০২৫ ০৯:৪৪:৫৬ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে একদিনে ২৪ বাংলাদেশি গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে নারী, শিশুসহ অন্তত ২৪ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার সুন্দরবন উপকূলীয় সীমান্ত লাগোয়া একটি গ্রাম থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার ভারতের সরকারি কর্মকর্তারা বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তারের এই তথ্য জানিয়েছেন।

ভারতীয় কর্মকর্তারা বলেছেন, গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের মধ্যে ১১ জন নারী, ৯ জন পুরুষ ও চারজন শিশু। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন এলাকার চিলমারি বনাঞ্চলের একটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বারুইপুরের পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি বলেছেন, চিলমারি বনের একটি গ্রামে লুকিয়ে থাকা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে গ্রামটিতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেছে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কারও কাছেই ভারতে প্রবেশের বৈধ নথিপত্র পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের মুখে তারা উপকূলীয় পথ দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের কথা স্বীকার করেছেন।

ওই বাংলাদেশি নাগরিকদের বুধবার জেলার একটি আদালতে তোলা হবে। তবে বাংলাদেশি নাগরিক হিসাবে প্রমাণ করতে পারে, এমন কোনও নথিও ২৪ বাংলাদেশির কারও কাছেই পাওয়া যায়নি।

ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পেছনে ওই বাংলাদেশিদের কোনও উদ্দেশ্য আছে কি না, তা জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে। গ্রেপ্তারকৃতদের কেউ কেউ জীবিকার সন্ধানে ভারতে গেছেন বলে জানিয়েছেন।

দেশটির তদন্তকারী কর্মকর্তারা এই ঘটনায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের জড়িত থাকার সম্ভাবনা নাকচ করেননি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন