সৌ*দিতে স্বাস্থ্যসেবায় বাংলাদেশিদের বা জি মা ত, মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের উদ্বোধন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

সৌ*দিতে স্বাস্থ্যসেবায় বাংলাদেশিদের বা জি মা ত, মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৪/২০২৫ ১১:১৮:৩০ পূর্বাহ্ন

সৌ*দিতে স্বাস্থ্যসেবায় বাংলাদেশিদের বা জি মা ত, মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের উদ্বোধন

ছবি : সংগৃহীত


বহু প্রতীক্ষার পর অবশেষে সৌদি আরবে চিকিৎসা সেবায় এগিয়ে যাচ্ছেন বাংলাদেশীরা। বর্তমানে প্রবাসীরা রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন শহরে ক্লিনিক, মেডিকেল কমপ্লেক্সসহ তৈরি করছেন হাসপাতালও। এরই ধারাবাহিকতায় রিয়াদ সিটির আজিজিয়ায় উদ্বোধন হলো মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স।

সৌদি আরবে রয়েছে প্রায় ৩২ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি শ্রমিক। তাদের চিকিৎসা সেবা প্রদান করতে এতোদিন ছিল না কোন বাংলাদেশি ক্লিনিক বা হাসপাতাল। বর্তমানে সৌদি আরবের বাণিজ্যিক উন্মুক্ত পরিবেশকে কাজে লাগিয়ে এগিয়ে আসছে অনেক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। রিয়াদ সিটিসহ সৌদি আরবের বিভিন্ন সিটিতে পলিক্লিনিক, মেডিকেল কমপ্লেক্সসহ তৈরি করছে হসপিটাল।

এর ধারাবাহিকতায় রিয়াদ সিটির আজিজিয়ায় উদ্বোধন করা হয়েছে মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স। উদ্বোধন অনুষ্ঠানে সৌদি প্রিন্সসহ বড় বড় কর্মকর্তা, বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। আজকের ভিতরে ইন্ডিয়ান কন, পাকিস্তান কন, বাংলাদেশী কমিউনিটি কন, এই বড় একটা হসপিটাল আজকে এক প্রবাসী জানান, ‘ইনশাআল্লাহ, এই ব্যবসায়ীদেরকে সাথে করে নিয়ে প্রবাসীদের স্বাস্থ্যসেবা কীভাবে সুনিশ্চিত করা যায়, সে লক্ষ্যে ভবিষ্যতে রিয়াদের বিভিন্ন জায়গাতে আমরা হাসপাতাল প্রতিষ্ঠা করব।’

সৌদি আরবের ভাষা আরবি। সেখানকার বিভিন্ন অফিস আদালতে আরবির সাথে সাথে ইংরেজি চলে। কিন্তু কোনো শ্রমিক অসুস্থ হলে মাতৃভাষায় কথা বলে চিকিৎসা নেওয়া ছিল কষ্টকর। এক প্রবাসী জানান, ‘আমি মনে করি, ৩২ লাখ বাংলাদেশির জন্য এটি একটি অনন্য দৃষ্টান্ত। এখানে আসলে বাংলাতে কথা বলতে পারি, আমরা সুচিকিৎসা নিতে পারি।’

বর্তমানে বাংলাদেশিদের মালিকানায় চিকিৎসা সেবা চালু হওয়ায় অল্পশিক্ষিত শ্রমিকদের অনেকদিনের চাহিদা মিটবে বলে আশা রেমিটেন্স যোদ্ধাদের।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন