রিলস বানাতে ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে তরুণীর দৌড়, অতঃপর..
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫০ AM

রিলস বানাতে ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে তরুণীর দৌড়, অতঃপর..

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৪/২০২৫ ০৪:২২:০৯ AM

রিলস বানাতে ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে তরুণীর দৌড়, অতঃপর..

ছবি : সংগৃহীত


ট্রেন চলছে, তার সঙ্গে পাল্লা দিয়ে রেললাইনের পাশ দিয়ে ছুটে চলেছেন এক তরুণী। রিলস বানাতেই এমন কাণ্ড করেন ওই তরুণী। ফলোয়ারদের ফিটনেস সচেতন করতে পিকু রেললাইনে দৌড়েছিলেন। সেই ভিডিও তার প্রোফাইলে শেয়ার করতেই শুরু হয় বিরূপ প্রতিক্রিয়া। তাতে বেশিরভাগ কমেন্টই নেতিবাচক। কেউ কেউ এমন কাজকে ‘জীবন মরণের হুমকি’ হিসেবে দেখছেন।

জানা গেছে, ফিটনেস ইস্যুতে এক চুল ছাড় দেন না পিকু সিং। দিল্লির এখানে-সেখানে দৌড়ান তিনি। নিয়মিত ইনস্টাগ্রামে ভিডিও প্রকাশ করেন। তার ১৮ হাজার ফলোয়ারকে জানান দেন, ‘ফিটনেস ইজ লাইফ।’

ভিডিওতে দেখা যায়, পিকু ট্রাকিং স্যুট পরে রেললাইনে দাঁড়িয়ে ছিলেন। একটি ট্রেন আসতেই দেন দৌড়। কয়েক সেকেন্ড দৌড়ানোর পরই থেমে যান।

সেই ভিডিও তার প্রোফাইলে শেয়ার করতেই শুরু হয় বিরূপ প্রতিক্রিয়া। ভিডিওর কমেন্ট বক্সে কেউ কেউ পিকুর এমন কাণ্ডকে ‘পাগলামি’ বলছেন। একজন লিখেছেন, ‘চিন্তা করে পাচ্ছি না, ট্রেনের সঙ্গে দৌড়ানোর কারণ কি?’ আরেকজন লিখেছেন, ‘ভিডিও বানানোর জন্য জীবন হুমকিতে ফেল না। জীবন অমূল্য, মাঠে দৌড়াও।’ 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব