সিলেটে ৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৫ PM

সিলেটে ৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮/০৪/২০২৫ ০২:৩৪:২৩ AM

সিলেটে ৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট

ফাইল ছবি


বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের খেলা দেখা যাবে মাত্র ৫০ টাকায়। আগামী রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) টেস্টের আসন্ন ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয় সর্বনিম্ন ৫০ টাকা আর সর্বোচ্চ দাম ৫০০ টাকা।

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে টিকিট পাওয়া যাচ্ছে স্টেডিয়ামের সামনের কাউন্টারে। এছাড়া ম্যাচের দিন রোববার থেকে মধুমতি ব্যাংকের আম্বরখানা ব্রাঞ্চে দেওয়া হবে টিকিট। 

শহীদ তুরাব স্ট্যান্ড, ইস্টার্ন গ্যালারি (৩ নম্বর গেট) ও গ্রিন হিল এরিয়ায় বসে খেলা দেখা যাবে সর্বনিম্ন ৫০ টাকায়। সর্বোচ্চ ৫০০ টাকা টিকিটের দাম ধরা হয় গ্র্যান্ড স্ট্যান্ডের। এছাড়া ক্লাব হাউস ২৫০, ইস্টার্ন গ্যালারির টিকিট (২ নম্বর গেট) পাওয়া যাবে ১৫০ টাকায়। 

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ১৫ এপ্রিল ঢাকায় এসে পৌঁছায় জিম্বাবুয়ে দল। পরদিন তারা টেস্ট ম্যাচের ভেন্যু সিলেটে আসে। আর ১৩ এপ্রিল থেকে সিলেটে টাইগারদের ক্যাম্প শুরু হয়। প্রথম দিনে ৮ ক্রিকেটার নিয়ে শুরু হওয়া এই ক্যাম্পে পরদিন কোচিং স্টাফ ও বাকি ক্রিকেটাররা যোগ দেন। এ পর্যন্ত বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল সব মিলিয়ে ১৮ টেস্টে মুখোমুখি হয়। বাংলাদেশ ৮ ম্যাচে আর জিম্বাবুয়ে ৭টিতে জয় পায়।

আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) শুরু হবে দ্বিতীয় টেস্ট।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গেজেট প্রকাশ: জৈন্তাপুরে পৌরসভা গঠনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা