গা জা য় ৪১২ ই স রা য়ে লি সে না নি হ ত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ AM

গা জা য় ৪১২ ই স রা য়ে লি সে না নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৪/২০২৫ ১১:৩০:৫৯ AM

গা জা য় ৪১২ ই স রা য়ে লি সে না নি হ ত

ছবি : সংগৃহীত


ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী গতকাল শনিবার (১৯ এপ্রিল) জানিয়েছে, গাজার উত্তরে চলমান লড়াইয়ে তাদের একজন সেনা নিহত হয়েছেন এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১২ জনে।

নিহত সেনার নাম গালেব স্লিমান আল-নাসাসরা। তিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন ওয়ারেন্ট অফিসার ছিলেন। ১৮ মার্চ গাজায় ইসরায়েল ফের পূর্ণমাত্রায় হামলা শুরু করার পর এই প্রথম কোনো ইসরায়েলি সেনা নিহত হলেন।

ইসরায়েলি বাহিনীর নতুন দফার হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ১,৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধুমাত্র শনিবারই গাজা জুড়ে বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৫৪ জন। আহত হয়েছেন অসংখ্য মানুষ, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গাজায় হামাসের সঙ্গে সংঘর্ষের মাঝে ইসরায়েল একটি নতুন অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও, তা প্রত্যাখ্যান করেছে হামাস। এর পরিবর্তে তারা বন্দি বিনিময়ের শর্তে একটি স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছে।

এর জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, “যুদ্ধ চালিয়ে যাওয়া হবে যতক্ষণ না হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করা যায়।” একইসঙ্গে তিনি গাজায় অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব