ভারতে গ্রে ফ তা র হলো তিন বাংলাদেশি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৪ AM

ভারতে গ্রে ফ তা র হলো তিন বাংলাদেশি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৪/২০২৫ ০৯:৩৮:০৮ AM

ভারতে গ্রে ফ তা র হলো তিন বাংলাদেশি

ছবি: সংগৃহীত


 ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন। রাজ্যের আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

সোমবার ভারতীয় সংবাদমাধ্যম নর্থ ইস্ট টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শনিবার ত্রিপুরার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি), রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আগরতলা রেলওয়ে স্টেশনে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকার বাসিন্দা কামরুন নেসা (২৩) চট্টগ্রামের মোহাম্মদ ইসমাইল হোসাইন (২২) ও মোহাম্মদ নুর হোসাইন (২৫)।

ভারতীয় নিরাপত্তা বাহিনীর জিজ্ঞাসাবাদে কামরুন নেসা কলকাতা হয়ে ব্যাঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন। আর বাকি দু’জনের কলকাতা হয়ে চেন্নাই যাওয়ার পরিকল্পনা ছিল।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তারকৃত তিন বাংলাদেশির বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে আগরতলা পুলিশ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব