হৃদয়কে আবার ও শা স্তি, ‘হাস্যকর’ বললেন তামিম ইকবাল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

হৃদয়কে আবার ও শা স্তি, ‘হাস্যকর’ বললেন তামিম ইকবাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৪/২০২৫ ১০:১৬:০৭ পূর্বাহ্ন

হৃদয়কে আবার ও শা স্তি, ‘হাস্যকর’ বললেন তামিম ইকবাল

ছবি : ফাইল ফটো


ক্রিকেটার তাওহিদ হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করাকে হাস্যকর হিসেবে অভিহিত করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ শুক্রবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তামিম ইকবাল বলেন, ‘প্রথমে যখন দুটি ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয় তখন কেউ কোনো কথা বলেনি। আম্পায়ার-ম্যাচ রেফারি মিলে তাকে নিষিদ্ধ করেছে। ব্যক্তিগতভাবে বাজে সিদ্ধান্ত মনে করতে পারি। তবে কেউ কিছু বলিনি। এরপর এক ম্যাচের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়। আবার দুই ম্যাচ খেলার পর এখন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। হৃদয়ের ব্যাপারটা কোনো সেন্সই মেক করে না দুই ম্যাচ নিষেধাজ্ঞা দিয়ে উঠিয়ে নেওয়া। সে তো অলরেডি শাস্তি পেয়েছে। আবারও তাকে নিষিদ্ধ করার ব্যাপারটা হাস্যকর।’

গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুরের মধ্যকার বিতর্কিত ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘গুলশান ও শাইনপুকুরের ম্যাচে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। আমরা এই বিষয়ে বিসিবিকে স্পষ্টভাবে বলেছি, কোনো ক্রিকেটার যদি দুর্নীতিগ্রস্থ থাকে, আমরা চাই তার শাস্তি হোক। আমরা এর সঙ্গে শতভাগ একমত। তার মানে এই নয় যে, ক্রিকেটারদের মিডিয়াতে নিয়ে যাবেন। এটি ক্রিকেটারদের জন্য অপমানজনক।’

উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে অগ্রণী ব্যাংকের বিপক্ষে আম্পায়ার শরফৌদ্দোলা ইবনে শহিদের সঙ্গে বাজে আচরণের অভিযোগে হৃদয়কে দুই ম্যাচ নিষিদ্ধ করেছিল বিসিবি। পরে সেই শাস্তি কমিয়ে এক ম্যাচ করে বিসিবির আম্পায়ার্স বিভাগ।

হৃদয়ের শাস্তি কমানোর প্রতিবাদে বিসিবির চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন শরফৌদ্দোলা। পদত্যাগপত্রও জমা দেন তিনি। বিষয়টি সুরাহা করতে হৃদয়ের ব্যাপারে প্রথম সিদ্ধান্তে (দুই ম্যাচ নিষিদ্ধ) ফিরে যায় বিসিবি। এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক