মালয়েশিয়ায় সাগরে প্রাণ গেলো আজমিরীগঞ্জের যুবকের
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪৫ PM

মালয়েশিয়ায় সাগরে প্রাণ গেলো আজমিরীগঞ্জের যুবকের

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৩ ০৯:৪৫:৪৭ AM

মালয়েশিয়ায় সাগরে প্রাণ গেলো আজমিরীগঞ্জের যুবকের

ছবি : নিজস্ব


মালয়েশিয়ায় কাজ করাকালীন সময়ে জাহাজের কন্টেইন থেকে স্লিপ খেয়ে সাগরে পড়ে  উজ্জ্বল মিয়া (৩৫) নামে আজমিরীগঞ্জের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত উজ্জ্বল মিয়া আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর গ্রামের আবু সুফিয়ান মিয়ার পুত্র।

জানা যায়, মালয়েশিয়ার জহুর রাজ্যের গেলান পাতাহের তানজুম পেলে বন্দরে লাইব্রেরুয়ান নিবন্ধিত পিটিপি কোম্পানির আল লিবিয়াস নামক জাহাজে কাজ করাকালীন সময় ৩রা অক্টোবর সকাল সাড়ে ৯টায় স্লিপ খেয়ে পড়ে নিখোঁজ হন উজ্জ্বল। পরে মালয়েশিয়ার ফায়ার সার্ভিস ও রেস্কু বাহিনীর খোঁজাখুঁজিতে মেলেনি উজ্জ্বলের সন্ধ্যান। পরের দিন ৪ঠা অক্টোবর সন্ধ্যা ৬টায় সাগরে মৃত লাশ ভেসে উঠতে দেখতে পান দেশটির ফায়ার সার্ভিস কর্মীরা।

একি কোম্পানিতে কাজ করে উজ্জ্বলের ফুফাতো ভাই জানান, ৬বছর ধরে আমরা এখানে কাজ করে আসছি। মঙ্গলবার সকালে জাহাজ থেকে পড়ে নিখোঁজ হন উজ্জ্বল। বুধবার সন্ধ্যায় তার মৃত লাশ ভেসে উঠতে দেখতে পাই। মালয়েশিয়ার পিটিপি কোম্পানির অধীনে আমরা কাজ করে আসছি। বর্তমানে উজ্জ্বলের কাছেই আছি। কোম্পানির অধীনে থাকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

উজ্জ্বলের পরিবারের সাথে কথা বললে তার ছোট বোন বলেন, আমরা তিনবোন দুই ভাই। ভাইয়া সবার বড়।এমন খবর শুনে আব্বা আম্মা অসুস্থ হয়ে পড়েছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক