সিলেটেই হচ্ছে বাংলাদেশ-ভারতের ম্যাচ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

সিলেটেই হচ্ছে বাংলাদেশ-ভারতের ম্যাচ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৪/২০২৫ ১০:২২:৪০ পূর্বাহ্ন

সিলেটেই হচ্ছে বাংলাদেশ-ভারতের ম্যাচ

ছবি : সংগৃহীত


সিলেট জেলা স্টেডিয়ামেই হচ্ছে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-ভারতের ম্যাচ । সিলেটের ফুটবল প্রেমীরা মাঠে বসে দেখতে পারবেন হামজা-সুনীল ছেত্রীদের লড়াই। আগামী ১৮ নভেম্বর  সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ম্যাচটি করার উদ্যোগ নিয়েছে বাফুফে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় দলের ম্যাচ ঢাকা বাইরে ভারত-বাংলাদেশ ম্যাচ সিলেটে এবং বাংলাদেশ-হংকং ম্যাচ আমরা চট্টগ্রামে আয়োজন করছে।

জানা গেছে, আগামী ১৮ নভেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্টিত হবে। তার আগে আগামি ১০ জুন বাংলাদেশ ঢাকায় জাতীয় স্টেডিয়ামে খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। ৯ অক্টোবর চট্টগ্রামের এম. এ. আজিজ স্টেডিয়ামে খেলবে হংকংয়ের বিপক্ষে।

সিলেট জেলা স্টেডিয়ামে এর আগেও আন্তর্জাতিক ফুটবল হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন জেলা স্টেডিয়ামকে ফুটবলের জন্য চেয়েছিলো। না পাওয়ায় দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবল ও প্রিমিয়ার লিগের ম্যাচ হয়নি সিলেটে। তবে এবার জেলা স্টেডিয়ামে আবারও আন্তর্জাতিক ফুটবল ফেরাচ্ছে ফেডারেশন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক