পা কি স্তা নে সে*না অ ভি যা নে নি*হত ১০ স ন্ত্রা সী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

পা কি স্তা নে সে*না অ ভি যা নে নি*হত ১০ স ন্ত্রা সী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৪/২০২৫ ০৩:২০:২৭ পূর্বাহ্ন

পা কি স্তা নে সে*না অ ভি যা নে নি*হত ১০ স ন্ত্রা সী

ছবি: নিজস্ব


পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কেচ ও জিয়ারাত জেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে অন্তত ১০ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। বুধবার সেনাবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোম ও মঙ্গলবার এই দুই জেলায় অভিযান চলানো হয়েছে উল্লেখ করে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, “বেলুচিস্তানের কেচ ও জিয়ারাত জেলায় সফল অভিযান চালিয়েছেন সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কেচ জেলার ৩ জন এবং জিয়ারাত জেলার ৭ জন খারিজি (সন্ত্রাসী)-কে নরকে পাঠানো হয়েছে। নিহতদের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক বাহিনী ও বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে।”

নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে উল্লেখ করে আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়েছে, “সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত থাকবে। সেনাবাহিনী পাকিস্তানের ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ নির্মূলে প্রতিজ্ঞাবদ্ধ।”


এদিকে পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তা দেশটির জাতীয় দৈনিক ডনকে জানিয়েছেন, কেচ জেলার অভিযান তুলনামূলকভাবে নির্বিঘ্ন হলেও জিয়ারাত জেলার অভিযান বেশ চ্যালেঞ্জিং ছিল।

 “জিয়ারাতের চোতির এলাকায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। সেখানে সন্ত্রাসীদের সঙ্গে দুই ঘণ্টারও বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ হয়েছে। এক পর্যায়ে সেনাবাহিনীকে লক্ষ্য করে কয়েকটি হ্যান্ড গ্রেনেডও ছুড়েছিল সন্ত্রাসীরা”, ডনকে বলেন ওই সেনা কর্মকর্তা।

পাকিস্তানের চার প্রদেশ ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান— এ দু’টি প্রদেশে গত কয়েক বছরে সন্ত্রাসী তৎপরতা ও হামলার নাটকীয় উল্লম্ফন ঘটেছে। খাইবার পাখতুনখোয়া মূলত পাকিস্তানপন্থি তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি অঞ্চল। অন্যদিকে বেলুচিস্তানে ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।

২০২১ সাল থেকে সন্ত্রাসী হামলার উল্লম্ফন পরিলক্ষিত হচ্ছে পাকিস্তানে। গত বছর ২০২৪ সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর। ২০২৪ সালের বছরজুড়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলা ৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শতকরা হিসেবে গত এক দশকের মধ্যে ২০২৪ সালে দেশটিতে সন্ত্রাসী হামলার হার ছিল ৪০ শতাংশ বেশি।

এসব হামলায় প্রাণ হারিয়েছেন ৬৮৫ জন সেনা এবং ৯২৭ জন বেসমরিক মানুষ। বিপরীতে গত বছর সেনা-পুলিশ যৌথ অভিযানে নিহত হয়েছে ৯৩৪ জন সন্ত্রাসী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ