মাধবপুরে ১৭ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপাপ্ত আসামী গ্রেপ্তার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫০ PM

মাধবপুরে ১৭ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপাপ্ত আসামী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৩ ০৭:৪২:৪৫ AM

 মাধবপুরে ১৭ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপাপ্ত আসামী গ্রেপ্তার

ছবি : নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে ১৭ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সাধন সাঁওতাল বিষ্ণু কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে জগদীশপুর চা বাগান এলাকার বীরবল সাঁওতালের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ১:৩০ মিনিটে মাধবপুর থানার এএসআই জিয়াউর রহমান জগদীশপুর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে আসামী সাঁওতাল বিষ্ণু কে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খাঁন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০০৬ খ্রিষ্টাব্দে সুদের টাকার লেনদেন নিয়ে একমাত্র আসামী সাধন সাঁওতাল ইউনুস মিয়াকে হত্যা করে পালিয়ে বেড়ায় প্রায় ১৭ বছর ধরে। ২০০৬ খ্রিষ্টাব্দে হত্যা মামলায় সাধন সাঁওতাল বিষ্ণুকে আদালত যাবজ্জীবন সাজা ও ৫০ হাজার অর্থদন্ডে দন্ডিত করেন। কিন্তুু তিনি পলাতক ছিলেন। আইনি  প্রক্রিয়া শেষে তাকে কারাগারে সোপর্দ করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক