তাহিরপুরে ভাতিজিকে উত্য*ক্তের প্রতিবাদ করায় চাচাকে কু*পিয়ে জ*খম
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ AM

তাহিরপুরে ভাতিজিকে উত্য*ক্তের প্রতিবাদ করায় চাচাকে কু*পিয়ে জ*খম

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৫/২০২৫ ১২:৪৫:৪২ PM

তাহিরপুরে ভাতিজিকে উত্য*ক্তের প্রতিবাদ করায় চাচাকে কু*পিয়ে জ*খম

প্রতীকী ছবি


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি আলিয়া মাদ্রসার দুই ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে মেহেদী হাসান (২৫), হিমেল (২২), মারুফ মিয়া (২৬), তৌশিক মিয়া (২২) ও রকি (২৩) নামের যুবকদের বিরুদ্ধে। 

সোমবার উপজেলার বালিজুরি ইউনিয়নের পুরান বারুংকা মুচি বাড়ির সামনের কাচা রাস্তায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ওই ছাত্রীদের চাচা নজরুল ইসলামকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

নজরুল ইসলাম জানান, বিবাদীরা উশৃঙ্খল সন্ত্রাসী। এরা মানুষকে সবসময় অত্যাচার-নির্যাতন করে। এদের অত্যাচারে ছেলে-মেয়েরা ঘর থেকে বের হতে সাহস পায় না। এদের বিরুদ্ধে কেউ কথা বললে তার ওপর নেমে আসে নির্মম নির্যাতন। আমার ভাতিজিসহ আশপাশের মেয়েরা বালিজুরি আলিয়া মাদ্রাসাসহ স্কুল-কলেজে আসা-যাওয়ার পথে প্রায়ই মেয়েদের উত্যক্ত করে এই বখাটেরা। প্রতিদিনের মতো আমার দুই ভাতিজি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বখাটেরা গতিরোধ বন্ধ করে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে এবং উতক্ত করে। ভুক্তভোগীদের চিৎকার শুনে আমি এগিয়ে গিয়ে তাদের এমন ব্যবহারের কারণ জিজ্ঞেস করলে ইভটিজাররা আমাকে প্রাণে মারার জন্য দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। পরে আমাকে এলাকাবাসী ইভটিজারদের হাত থেকে রক্ষা করে হাসপাতালে ভর্তি করে। আমি এই সকল সন্ত্রাসী, চাঁদাবাজ, ইভটিজারদের কঠিন শাস্তি দাবি করছি।

অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত মেহেদী, হিমেল, মারুফ, রকি কাউকেই পাওয়া যায়নি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


জৈন্তা বার্তা/আরআর


শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভি*যানে দুটি পয়েন্ট-২২ রাই*ফেল উ*দ্ধার
সিলেট-৪ আসনে ধানের শীষ বিজয়ে ঐক্যের ডাক
জমিয়তকে সঙ্গে নিয়ে ধর্মপ্র*তারকদের হাত থেকে দেশকে রক্ষা করবে বিএনপি : এমরান আহমদ চৌধুরী
শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অপরিসীম : খন্দকার মুক্তাদির
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল
তারেক রহমানের সিলেট আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার, এসএমপির নিরাপত্তা বৈঠক
তারেক রহমানের নেতৃত্বে গ্রাম-শহর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে : আরিফুল হক চৌধুরী
সিলেটে সড়কে প্রা*ণ গেল দুই তরুণের
রোববার বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত
মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করলেন এমরান