ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে সুজাদ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌরসভার ইনাতনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজাদ মিয়া ওই এলাকার জহির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইনাতনগরের বাসিন্দা আলী আকবরের বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন সুজাদ মিয়া। সকাল ১১টার দিকে গাছের ডাল কাটার সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী ইমামুল ইসলাম বলেন, ‘গাছের ডাল কাটার সময় হঠাৎ করে সুজাদ মিয়া গাছের ওপর থেকে নিচে পড়ে যান। আমরা তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই যুবক হাসপাতালে আসার আগেই মারা গেছেন।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




