দোয়ারাবাজারে গরু চু'রির অ'ভিযোগে ৩ জনকে নি'র্যা'তন
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ PM

দোয়ারাবাজারে গরু চু'রির অ'ভিযোগে ৩ জনকে নি'র্যা'তন

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ১১/০৯/২০২৬ ০১:০৯:০০ PM

দোয়ারাবাজারে গরু চু'রির অ'ভিযোগে ৩ জনকে নি'র্যা'তন


সুনামগঞ্জের দোয়ারাবাজারে গরু চু'রির অ'ভিযোগে তিনজনকে আ'টকে রেখে নি'র্যাতনের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে একজনের পা ভে'ঙে দেওয়া এবং তিনজনের চোখে চুন ঢে'লে চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে দুটি গরুসহ একজনকে আ'টক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে বাড়ি থেকে ধরে আনা হয়। পরে সকালে বাংলাবাজারের কাছে পালইছড়া জান্নাতুল জান্নাত জামে মসজিদের সামনে তাদের ওপর নি'র্যাতন চালানো হয় বলে অ'ভিযোগ পাওয়া গেছে।

নি'র্যাতনের শি'কার তিনজন হলেন- দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়ইউড়ি গ্রামের হাসান আলীর ছেলে আবু বক্কর (৩৫), পূর্ব গিলাতলী গ্রামের মৃত মফিজ আলীর ছেলে নিজাম উদ্দিন (৩০) এবং ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের জোরাখানি গ্রামের মৃত শেরগুল মিয়ার ছেলে সোনাই মিয়া (২৫)।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তিনজনকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তাদের শরীর ও মুখে চুন লাগানো ছিল এবং একজনের পা র'ক্তাক্ত অবস্থায় দেখা যায়। ঘটনাস্থলে স্থানীয় লোকজনের পাশাপাশি পুলিশ সদস্যদেরও দেখা গেছে।

স্থানীয় সূত্রের দাবি, বুধবার রাতে দোয়ারাবাজারের ভক্তারপুর গ্রামের ইকবাল হোসেনের দুটি গরু চু'রি হয়। বৃহস্পতিবার ভোরে পালইছড়া গ্রামের লোকজন দুটি গরুসহ সোনাই মিয়াকে আ'টক করেন বলে জানা যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আবু বক্কর ও নিজাম উদ্দিনকে আ'টক করা হয়।

এরপর স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসে। অভিযোগ রয়েছে, সালিশ চলাকালে তিনজনের হাত-পা বেঁ'ধে নি'র্যাতন করা হয়। একপর্যায়ে কু'ড়াল দিয়ে আঘাত করে আবু বক্করের ডান পা ভে'ঙে দেওয়া হয় এবং তিনজনের চোখে চুন ঢে'লে দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে। গরু দুটি জব্দ করা হয়েছে। আ'হতদের প্রাথমিক চিকিৎসা শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সালিশে উপস্থিত স্থানীয় কয়েকজনের দাবি, এলাকায় চু'রি বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে নি'র্যাতন বা শারীরিকভাবে আ'ঘাত করার ঘটনা আইনগতভাবে গুরুতর বিষয়।

বিএনপি নেতা মোর্শেদ আলম বলেন, এলাকায় চু'রির ঘটনায় মানুষ অতিষ্ঠ। তার দাবি, চো'রদের পুলিশে দিলে তারা জামিনে বের হয়ে আসে। এ কারণে সালিশ বোর্ডের মাধ্যমে কঠোর শা'স্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, স্থানীয়দের কাছ থেকে তিনজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কোনো পক্ষ লিখিত অ'ভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/আরআর