শ্রীলঙ্কাকে রেকর্ড রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

শ্রীলঙ্কাকে রেকর্ড রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৫ ০৩:১৬:৩১ পূর্বাহ্ন

শ্রীলঙ্কাকে রেকর্ড রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

ছবি : সংগৃহীত


শ্রীলঙ্কার মাটিতে বেশ দাপুটে পারফর্ম করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা যুব টাইগাররা চতুর্থ ওয়ানডেতে নেমে রেকর্ড সংগ্রহ পেয়েছে। জাওয়াদ আবরারের সেঞ্চুরি এবং রিজান হাসানের ৮২ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৬ রান তুলেছে বাংলাদেশ। যা বিদেশের মাটিতে ওয়ানডেতে অনূর্ধ্ব-১৯ দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

এর আগে ওয়ানডেতে বাংলাদেশ যুবাদের সর্বোচ্চ পুঁজি ছিল ৩৪০ রান। ২০১৯ সালের সেই ম্যাচেও প্রতিপক্ষ ছিল লঙ্কান যুবারা। যেখানে তাওহীদ হৃদয় ১২৩ রানের দারুণ এক ইনিংস খেলেন। ওয়ানডের সর্বোচ্চ রানের তালিকায় এরপর ছিল একই বছর নিউজিল্যান্ডের বিপক্ষে করা ৩১৬ রান। আজ সেই রানও টপকে গেলেন জাওয়াদ-রিজানরা। চলমান সিরিজেও প্রথমবার তিনশ পেরোনো ইনিংস দেখা গেল আজ।

কলম্বো ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল সফরকারী বাংলাদেশ। কালাম সিদ্দিকীর (১৯) বিদায়ে ৪৯ রানে ভাঙে ওপেনিং জুটি। এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে (২৩) ফিরতে হয় দুর্ভাগ্যের রানআউটে কাটা পড়ে। তৃতীয় উইকেটে জাওয়াদ আর রিজানের জুটি আর পেছনে তাকাতে দেয়নি বাংলাদেশকে। দুজন মিলে স্কোরবোর্ডে ১৩৫ রান যোগ করেন। বাংলাদেশের বড় পুঁজির ভিতটাও গড়েন এই দুজন।

১১৫ বলে ১৪টি চার ও ৩ ছক্কায় ১১৩ রান করেছেন জাওয়াদ। ৭৭ বলে রিজান ৮২ রানের ইনিংসটি সাজান ৫টি চার ও ৩ ছক্কায়। এরপর আর বড় জুটি না হলেও কয়েকটি ক্যামিও বিদেশের মাটিতে যুব টাইগারদের সর্বোচ্চ পুঁজি এনে দেয়। আবদুল্লাহ ২৭ বলে ৩২, দেবাশীষ দেবা ১১ বলে ১৯ এবং আল ফাহাদ ৫ বলে ১৯ রানের ইনিংস খেলেন।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন রাসিথ নিমসারা। এ ছাড়া থারুসা নাভদ্য ২ এবং সানুজা নিন্দুওয়ারা এক উইকেট নিয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক