১ ওভারে ৩৩ নেওয়ার পর ১৪ বলে ৪৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪০ AM

১ ওভারে ৩৩ নেওয়ার পর ১৪ বলে ৪৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৫ ১১:৩০:৩৬ AM

১ ওভারে ৩৩ নেওয়ার পর ১৪ বলে ৪৩

ছবি : সংগৃহীত


আইপিএল মানেই যেন নতুন নতুন সব রেকর্ড। আইপিএলে দ্রুততম ফিফটির তালিকায় নাম লেখালেন রোমারিও শেফার্ড।

শনিবার (৩ মে) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ব্যাট করতে নামে রোমারিও। তখন ইনিংসে বল বাকি মাত্র ১৪টি। তখন কোহলির দলের রান ৫ উইকেটে ১৪৭। ঠিক সে সময়ই যেন চার-ছক্কার ঝড় তুললেন এই ডানহাতি ক্যারিবিয়ান ব্যাটার। ১৪ বলেই ফিফটি করে বসেন তিনি।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড যশস্বী জয়সোয়ালের, ১৩ বলে। এরপর ১৪ বলে অর্ধশত করার তালিকায় আছে ভারতের লোকেশ রাহুল ও অস্ট্রেলিয়ার পেট কামিন্স। এ তালিকায় চতুর্থ স্থানে যুক্ত হলো রোমারিও সেফার্ডের নাম।

এদিন চেন্নাইয়ের বিপক্ষে শেষ ২ ওভারে বেঙ্গালুরু ৫৪ রান নিয়েছে। আইপিএলে ইনিংসের শেষ ২ ওভারে এত রান আগে কখনো হয়নি।

এ সব কৃতিত্বই শুধই শেফার্ডের। ষষ্ঠ উইকেট জুটিতে তিনি ও টিম ডেভিড ১৫ বলে ৫৬ রানের জুটি গড়েছেন, যেখানে শেফার্ডের অবদানই ১৪ বলে ৫৩। এই জুটিতে মাত্র ১ বল খেলার সুযোগ পেয়েছেন ডেভিড। যেহেতু শেফার্ড বাকি থাকা ১৪ বলই খেলেছেন, তাই সেটিও তার পাওয়ার কথা না। তবে ১৯তম ওভারে খলিল আহমেদের একটি বলে নো বল করায় সেই সুযোগ পেয়েছেন তিনি।

চেন্নাইয়ের হয়ে এদিন শেষ দুই ওভার বোলিং করেছেন খলিল ও শ্রীলংকান পেসার পাতিরানা। ইনিংসের ১৯তম ওভারে খলিলের এক ওভারেই শেফার্ড তোলেন ৩৩ রান। আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলা কোনো বোলারের করা এটিই সবচেয়ে খরুচে ওভার। এরপর পাতিরানার শেষ ওভারে আসে আরও ২৪ রান।

শেষ ২ ওভারে এদিন শেফার্ড নিয়েছেন ৫২। টি-টোয়েন্টিতে শেষ ২ ওভারে এর চেয়ে বেশি রান কেউ কোনো দিন নিতে পারেননি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব