প্রথম দিনই মাঠে নামবে সানজিদাদের থিম্পু সিটি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪০ AM

প্রথম দিনই মাঠে নামবে সানজিদাদের থিম্পু সিটি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৫/২০২৫ ১০:৫৭:৩৮ AM

প্রথম দিনই মাঠে নামবে সানজিদাদের থিম্পু সিটি

ছবি : সংগৃহীত


ভুটানের ন্যাশনাল উইমেন্স লিগ খেলতে গেছেন বাংলাদেশের ১০ নারী ফুটবলার। ১৯ এপ্রিল শুরু হওয়ার কথা ছিল এই লিগ। ১৬ এপ্রিল লিগ স্থগিত করে দেয় আয়োজকরা। অবসরের এই ক’টা দিন অনুশীলন আর পাহাড়-ঝর্ণা দেখেই সময় কাটাচ্ছিলেন সাবিনা, সানজিদা, কৃষ্ণা, মাসুরারা।অবেশেষে লিগের নতুন তারিখ নির্ধারণ হয়েছে। রোববার থিম্পু থেকে সানজিদা আক্তার জানিয়েছেন, ১০ মে শুরু হচ্ছে লিগ।

প্রথম দিনই তাদের ক্লাব থিম্পু সিটি মাঠে নামবে। চাংলিমিথাং স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ইউএ উইমেন্স ফুটবল ক্লাব। থিম্পু সিটিতে সানজিদা ছাড়াও খেলবেন মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র।

১২ মে মাঠে নামবে ট্রান্সপোর্ট ইউনাইটেড। এই দলে আছেন বাংলাদেশের ৩ ফুটবলার গোলরক্ষক রুপনা চাকমা, ডিফেন্ডার মাসুরা পারভীন ও ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার।

সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া খেলবেন পারো এফসিতে। তাদের প্রথম ম্যাচ ১৫ মে। তাদের প্রতিপক্ষ সামস্তে উইমেন্স ফুটবল ক্লাব।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব