বড়লেখা উপজেলা ছা*ত্র লী গে র সাবেক সভাপতি কা রা গা রে
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৫ PM

বড়লেখা উপজেলা ছা*ত্র লী গে র সাবেক সভাপতি কা রা গা রে

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ০৬:০৭:৪৬ AM

বড়লেখা উপজেলা ছা*ত্র লী গে র সাবেক সভাপতি কা রা গা রে

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানিমুল ইসলাম তানিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উস্কানিমূলক স্লোগান লিখার ও সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকার অপরাধে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের একটি মামলায় সন্ধিগ্ধ আসামি হিসাবে তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ। ওই দিন বিজ্ঞ-আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। 

এর আগে সোমবার (৫ মে) দিবাগত রাত তিনটার দিকে বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তানিম উপজেলার আহমদপুর গ্রামের মৃত তছব্বির আলীর ছেলে। 

জানাগেছে, বড়লেখায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচার, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও দেয়ালে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান লিখার অপরাধে সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এতে ১৪০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বড়লেখা থানা পুলিশের একজন এসআই বাদি হয়ে এই মামলাটি করেছেন।

বড়লেখা থানার এসআই দেবল সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার বিকেল বলেন, উস্কানিমূলক স্লোগান লিখার ও সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকার অপরাধে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ একটি মামলা করেছে। ওই মামলায় সন্ধিগ্ধ আসামি হিসাবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ-আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার