নবীগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪৭ PM

নবীগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৩ ০৮:৩৮:০৮ AM

নবীগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে সাদির আলী (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে। সাদির আলী রোকনপুর গ্রামের মৃত গোল মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টির মধ্যে শুক্রবার রোকনপুর গ্রামের হাওরে নিজের ফসলি জমিতে কাজ করছিলেন কৃষক সাদির আলী। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সাদির আলী ঘটনাস্থলে নিহত হন।

এ বিষয়ে পানিউমদা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন, হঠাৎ আকস্মিকভাবে বজ্রপাত হলে সাদির আলী মারা যান। পরে হাওরে কাজে থাকা অন্যান্য কৃষক তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন, বজ্রপাতে এক কৃষক মারা যাওয়ার বিষয়টি আমরা জেনেছি। নিহত কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক