ভা*রতের ২৬ সা*মরিক লক্ষ্যবস্তুতে পা*কিস্তানের আ*ঘাত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০২ AM

ভা*রতের ২৬ সা*মরিক লক্ষ্যবস্তুতে পা*কিস্তানের আ*ঘাত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০/০৫/২০২৫ ০১:১২:১১ AM

ভা*রতের ২৬ সা*মরিক লক্ষ্যবস্তুতে পা*কিস্তানের আ*ঘাত

ছবি : সংগৃহীত


ভারতের ‌‘অপারেশন সিঁদুর’ এর পাল্টা জবাবে অভিযান শুরু করেছে পাকিস্তান। তাদের অভিযানের নাম দেওয়া হয়েছে, ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’, যার অর্থ সীসাঢালা প্রাচীর।

এ অভিযানের আওতায় জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবসহ উত্তর-পশ্চিম ভারতের ২৬টি স্থানে ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এসব হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী।

শুক্রবার (৯ মে) রাতে ভারতের বারামুলা থেকে ভূজ পর্যন্ত বিস্তৃত এলাকা এসব হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ভারতের মন্ত্রণালয়ের দাবি, পাকিস্তান থেকে চালানো সন্দেহভাজন সশস্ত্র ড্রোন বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করেছিল। বারামুল্লা, শ্রীনগর, অবন্তীপোরা, নাগরোটা, জম্মু, ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা, লালগড় জাট্টা, জয়সলমীর, বারমের, ভুজ, কুয়ারবেত এবং লক্ষী নালার কাছে ওই ড্রোনগুলো দেখা গেছে।

হামলার সত্যতা নিশ্চিত করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। সংবাদমাধ্যম জিও নিউজকে তিনি জানান, ভারত নতুন করে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারই পাল্টা জবাব ‘অপারেশন বানিয়ান মারসুস’। এতে এ ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র, যার রেঞ্জ ১২০ কিলোমিটার।

তিনি দাবি করেন, শুক্রবার রাতে ভারতের ১১টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী।

এদিকে ভারতের দাবি, ফিরোজপুরের একটি বেসামরিক এলাকায় একটি ড্রোন থেকে হামলা চালিয়েছে পাকিস্তান। ওই হামলায় স্থানীয় অনেক বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি চালাচ্ছে।

বিবিসি বাংলা জানিয়েছে, শনিবার ভোর থেকে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের খবর আসছে। বিবিসির সাংবাদদাতারা ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর এবং জম্মু শহরে বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে এই বিস্ফোরণের উৎস শনাক্ত করা যায়নি।

গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার রাতে দেশটির ২৪টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে কমপক্ষে ৩৬ জন নিহত হন। আহত হন ৪৬ জনের বেশি। এর প্রতিশোধে পালটা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব