সী*মান্তে সে*না বাড়াচ্ছে পা*কিস্তান, প্রস্তুত ভা*রতও
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

সী*মান্তে সে*না বাড়াচ্ছে পা*কিস্তান, প্রস্তুত ভা*রতও

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০/০৫/২০২৫ ০৩:০৩:৪১ পূর্বাহ্ন

সী*মান্তে সে*না বাড়াচ্ছে পা*কিস্তান, প্রস্তুত ভা*রতও

প্রতীকী ছবি


সীমান্তে উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনীকে ‘ফরওয়ার্ড এরিয়া’ বা অগ্রবর্তী স্থানে মোতায়েন করতে দেখা গেছে বলে জানিয়েছে ভারত। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সোফিয়া কোরেশি শনিবার এক প্রেস ব্রিফিংয়ে এই অভিযোগ করেন।

তিনি বলেন, পাকিস্তান সেনারা অগ্রবর্তী এলাকায় মোতায়েন হচ্ছে, যা স্পষ্টতই পরিস্থিতি আরও ঘোলাটে করার উদ্দেশ্যে করা হচ্ছে।

ভারতের সেনাবাহিনী এ সময় ‘চূড়ান্ত প্রস্তুত অবস্থায়’ রয়েছে বলেও জানান কর্নেল কোরেশি। তিনি বলেন, আমরা প্রতিটি শত্রুতামূলক পদক্ষেপের কার্যকর জবাব দিয়েছি এবং ভবিষ্যতেও দেব। তবে ভারত সংঘাত বাড়াতে চায় না, যদি পাকিস্তানও একই মনোভাব দেখায়।

পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

উল্লেখ্য, সীমান্তে সাম্প্রতিক গোলাগুলি, ড্রোন হামলা ও বিমান হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সীমান্তবর্তী এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ