শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে নি হ ত ১৫
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০২ AM

শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে নি হ ত ১৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৫ ০৩:১৯:২৯ AM

শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে নি হ ত ১৫

ফাইল ছবি


শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চল কোটমালেতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩০ জন। নিহত এবং আহতরা সবাই বৌদ্ধ তীর্থযাত্রী ছিলেন।

পুলিশসূত্রে জানা গেছে, বাসটি ছিল সরকারি এবং যাত্রীরা সবাই ছিলেন বৌদ্ধ তীর্থযাত্রী। রোববার ভোরে বাসটি শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় শহর কাতারাগামা থেকে মধ্যাঞ্চলীয় শহর কুরুনেগালার দিকে রওনা হয়েছিল। পথে পার্বত্য অঞ্চল কোটেমালের পাহাড়ি সড়কে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সড়কের পাশের খাদে পড়ে যায় বাসটি।

এছাড়া বাসটি তার ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করছিল বলেও জানা গেছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, বাসটির মোট যাত্রীধারণ ক্ষমতা ছিল ৫০ জন, কিন্তু দুর্ঘটনার সময় সেখানে মোট যাত্রী ছিলেন প্রায় ৭০ জন।

এএফপিকে ওই পুলিশ কর্মকর্তা বলেন, “আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দু’টি কারণে দুর্ঘটনা ঘটতে পারে— হয় বাসটিতে ত্রুটি ছিল, অথবা চালক ঘুমিয়ে পড়েছিলেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কার সড়ক পরিবহন ব্যবস্থায় নিরাপত্তার গুরুতর অভাব রয়েছে। দেশটিতে প্রতি বছর গড়ে ৩ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব