‘ইতিহাসের বৃহত্তম প্রতিরক্ষা বিক্রয় চুক্তি’ যুক্তরাষ্ট্র-সৌদি আরবের মধ্যে
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০০ AM

‘ইতিহাসের বৃহত্তম প্রতিরক্ষা বিক্রয় চুক্তি’ যুক্তরাষ্ট্র-সৌদি আরবের মধ্যে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৫ ১২:২৪:৪৫ PM

‘ইতিহাসের বৃহত্তম প্রতিরক্ষা বিক্রয় চুক্তি’ যুক্তরাষ্ট্র-সৌদি আরবের মধ্যে

ছবি : সংগৃহীত


যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ঘোষণা করেছে হোয়াইট হাউস। একে ‘ইতিহাসের বৃহত্তম প্রতিরক্ষা বিক্রয় চুক্তি’ হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র।

চুক্তির আওতায় সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে যুক্তরাষ্ট্র, যার মূল্য প্রায় ১৪২ বিলিয়ন ডলার।

চুক্তির আওতায় এক ডজনেরও বেশি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কোম্পানি সৌদি আরবকে সর্বাধুনিক যুদ্ধ সরঞ্জাম ও সামরিক সেবা দেবে।

মঙ্গলবার (১৩ মে) সফরে চুক্তির অংশ হিসেবে রিয়াদে এক অনুষ্ঠানে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। দুই নেতা সামরিক, জ্বালানি, খনিজসম্পদ ও প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হন।

হোয়াইট হাউস জানিয়েছে, প্রতিরক্ষা চুক্তির পাশাপাশি আরো কয়েকটি ‘রূপান্তরমূলক বিনিয়োগ চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে, যার মোট মূল্য ৬০০ বিলিয়ন ডলারের কাছাকাছি। এর মধ্যে রয়েছে প্রযুক্তি, শক্তি ও খনিশিল্প খাতে বেশ কয়েকটি বড় ধরনের চুক্তি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গুগল, এনভিডিয়া, অ্যামাজন, ওপেনএআই, টেসলা ও বোয়িংয়ের শীর্ষ নির্বাহীদের উপস্থিতি বিশ্বজুড়ে আগ্রহের জন্ম দিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প যুবরাজ সালমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, আমাদের দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে।

বিশ্লেষকেরা মনে করছেন, এ চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে তার কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব