আইপিএলের নতুন সূচি নিয়ে অ স ন্তো ষ প্রকাশ দ. আফ্রিকা কোচ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ AM

আইপিএলের নতুন সূচি নিয়ে অ স ন্তো ষ প্রকাশ দ. আফ্রিকা কোচ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৫ ১০:১৮:২৯ AM

আইপিএলের নতুন সূচি নিয়ে অ স ন্তো ষ প্রকাশ দ. আফ্রিকা কোচ

ছবি : ফাইল ফটো


আইপিএলের নতুন সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, আইপিএলে অংশগ্রহণকারী দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের ২৬ মে’র মধ্যে দেশে ফিরে আসতে হবে, যাতে তারা ১১ জুন থেকে লর্ডসে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি নিতে পারেন।

মূলত চলমান আইপিএলের ফাইনাল ২৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, এবং সেই অনুযায়ী খেলোয়াড়দের জন্য নো অবজেকশন সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। কিন্তু ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনার কারণে টুর্নামেন্টটি ৮ মে থেকে সাময়িকভাবে স্থগিত হয় এবং পরবর্তীতে ১৭ মে থেকে পুনরায় শুরু হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে ফাইনাল পিছিয়ে ৩ জুন নির্ধারিত হয়েছে।

এই পরিবর্তিত সূচির ফলে দক্ষিণ আফ্রিকার আটজন খেলোয়াড়, যারা আইপিএলে অংশ নিচ্ছেন এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য নির্বাচিত হয়েছেন, তাদের আইপিএলের প্লে-অফ পর্বে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই খেলোয়াড়দের মধ্যে রয়েছেন কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, রায়ান রিকেলটন, লুঙ্গি এনগিদি, আনরিখ নরকিয়া, এইডেন মার্করাম এবং জেরাল্ড কোটজি।

ক্রিকেট সাউথ আফ্রিকা স্পষ্ট করেছে যে, তারা তাদের খেলোয়াড়দের ২৬ মে’র মধ্যে দেশে ফেরার প্রত্যাশা করছে, যাতে ৩১ মে ইংল্যান্ডে প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে পারেন। এই অবস্থান থেকে তারা সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি।

এদিকে এই পরিস্থিতি আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। কেননা গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি তাদের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। তবে কোচ কনরাডের মতে, দেশের প্রতিনিধিত্ব এবং টেস্ট চ্যাম্পিয়নসশিপের ফাইনালের প্রস্তুতি আইপিএলের চেয়ে অগ্রাধিকার পাওয়া উচিত।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব