গা*জায় ই*সরায়েলের হা*মলায় নি*হত ছাড়াল ৫৩ হাজার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৪ AM

গা*জায় ই*সরায়েলের হা*মলায় নি*হত ছাড়াল ৫৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৫ ১২:৪৬:৩৮ PM

গা*জায় ই*সরায়েলের হা*মলায় নি*হত ছাড়াল ৫৩ হাজার

ছবি : সংগৃহীত


ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ৫৩ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার রাত থেকে হামলায় নিহত বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে।

জাবালিয়া শরণার্থী শিবিরে এক একটি মেডিকেল ক্লিনিকে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, আল-তওবা ক্লিনিকের উপরের তলায় হামলায় অন্তত ১৩ জন নিহত হন। তাদের মধ্যে শিশুও রয়েছে।

নাকবা দিবসের ৭৭ বছরপূর্তির দিনে ইসরায়েল এই হামলা চালাল। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় অনেক ফিলিস্তিনি নির্যাতনের শিকার হয়। অনেককে বাস্তুচ্যুত হতে হয়। সেই বিপর্যয়ের স্মরণে নাকবা দিবস পালিত হয়।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় বেড়ে ৫৩ হাজার ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ ১৯ হাজার ৯১৯ জন।

এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন এবং তাদের অধিকাংশের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব