ভা র তে র কাছে সাফের শিরোপা হারাল বাংলাদেশ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ PM

ভা র তে র কাছে সাফের শিরোপা হারাল বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৫ ১০:১৭:৩৭ AM

ভা র তে র কাছে সাফের শিরোপা হারাল বাংলাদেশ

ছবি : সংগৃহীত


টাইব্রেকার মানেই স্নায়ুযুদ্ধ। সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ফাইনালের টাইব্রেকার ছিল বেশ নাটকীয়তাপূর্ণ। বাংলাদেশ টাইব্রেকারের এক পর্যায়ে লিড নিয়েছিল। ভারত তাদের তৃতীয় শট পর্যন্ত এক গোলে পিছিয়ে ছিল। বাংলাদেশ চতুর্থ ও পঞ্চম শট মিস করে। ভারত চতুর্থ ও শেষ শটে গোল করে ৪-৩ ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে সাফ শিরোপা জিতেছে।

টাইব্রেকারে বাংলাদেশ প্রথমে শট নেয়। মিঠুর চৌধুরি গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। ভারতও প্রথম শটে গোল করে। দ্বিতীয় শটে মুর্শেদ আলী গোলের ধারাবাহিকতা ধরে রাখেন। ভারতের দ্বিতীয় শট বাংলাদেশের গোলরক্ষক মাহিন হোসেন সেভ করেন। ম্যাচের প্রথম মিনিটে মাহিনের গোলে বাংলাদেশ পিছিয়ে পড়ছিল। টাইব্রেকারে সেভ করে সেই ভুলের কিছুটা হলে দায় শোধ করেন।

নির্ধারিত সময়ে বাংলাদেশের গোলদাতা জয় আহমেদ তৃতীয় শটে গোল করলে টাইব্রেকারে স্কোর লাইন দাড়ায় ৩-১। বাংলাদেশ শিরোপার প্রায় দোরগোড়ায়। কিন্তু তখনও যে নাটকীয়তা বাকি। ভারত তৃতীয় শটে গোল করে ব্যবধান ৩-২ করে। বাংলাদেশের হয়ে চতুর্থ শট নিতে যান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। যিনি পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন। নিজে তিন গোল করেছেন আবার করিয়েছেন একাধিক। তার নেয়া শট পোস্টের উপর দিয়ে যায়। বাংলাদেশ খানিকটা চাপে পড়ে।

চতুর্থ শটে ভারত গোল করে ম্যাচে ৩-৩ এ সমতা আনে। পঞ্চম ও শেষ শট নেন শাহীন আহমেদ। তার নেয়া শট ভারতের গোলরক্ষক আটকে দেন। তখনই বাংলাদেশের পরাজয়ের শঙ্কা ভর করে। কারণ পঞ্চম ও শেষ শটে ভারত গোল করলেই চ্যাম্পিয়ন হবে তারা। বাংলাদেশের গোলরক্ষক মাহিন ভারতের শেষ শট আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। তাতে ভারত শিরোপা জয়ের উল্লাসে মাতে।

এর আগে ম্যাচের প্রথম মিনিটে বাংলাদেশ গোল হজম করে। ফ্রী কিকে ভারতের ফুটবলারের শট বাংলাদেশের গোলরক্ষক মাহিন ফ্লাইট মিস করেন। এই গোলে বাংলাদেশের গোলরক্ষকের দায় অনেক। 

প্রথমার্ধে ভারত বেশ কয়েকটি গোলের সুযোগ পায়। রক্ষণের দৃঢ়তায় বাংলাদেশ গোল হজমে করেনি। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ম্যাচে সমতা আনে। ৬২ মিনিটে জয় আহমেদ জটলার মধ্যে গোল করেন। ম্যাচের অন্তিম মুহূর্তে ভারতের একটি শট গোললাইন সেভ করে বাংলাদেশ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে দেড় মাস ধরে ইউএনও নেই, স্থবির প্রশাসনিক কার্যক্রম
হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১ কোটি টাকার পণ্য জ'ব্দ
স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট, থাকতে পারে আরও ৫ দিন
সিলেটে হাম ও হাম সন্দেহে হাসপাতালে ভর্তি আরও ১২১
ডেঙ্গু সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা, আজ শুরু বিশেষ অ*ভিযান
বিদ্যুৎ সংকট দ্রুত কাটাতে আপ্রাণ চেষ্টা করছে সরকার- এমপি এমরান
মসজিদ-মাদ্রাসার পাশাপাশি মন্দিরেও প্রধানমন্ত্রীর অনুদান
২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার
সিলেটের মাদ্রাসায় দুই শি/শুকে ধ/র্ষণের স্বীকারোক্তি, কা/রাগারে প্রধান শিক্ষক
নি/রাপত্তা-সহায়তা চান বীরাঙ্গনা ও যুদ্ধশিশু মা-মেয়ে