লাহোরের জার্সিতে অভিষেকে ‘গোল্ডেন ডাক’ মারলেন সাকিব
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ PM

লাহোরের জার্সিতে অভিষেকে ‘গোল্ডেন ডাক’ মারলেন সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৫/২০২৫ ১২:২৫:২০ PM

লাহোরের জার্সিতে অভিষেকে ‘গোল্ডেন ডাক’ মারলেন সাকিব

ছবি : সংগৃহীত


ছয় মাসেরও বেশি সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব আল হাসান। যে কারণে পিএসএলে আজ রোববার পেশোয়ার জালমির বিপক্ষে অঘোষিত কোয়ার্টার ফাইনালে সাকিবকে একাদশে রাখবে কি না লাহোর কালান্দার্স, তা নিয়ে সন্দেহ ছিল। তবে শেষমেশ বাঁহাতি টাইগার অলরাউন্ডারকে নিয়েই একাদশ সাজিয়েছে লাহোর।

তবে লাহোরের জার্সিতে সাকিবের অভিষেক ম্যাচটি ছিল দু:স্বপ্নের মতো। প্রথমবারের মতো শাহিন শাহ আফ্রিদির দলের হয়ে আজ গোল্ডেন ডাক (১ বলে ০) মেরেছেন সাকিব। অর্থাৎ ৬ মাস পর প্রতিযোগিতামূলক আসরে ব্যাট হাতে নেমে খালি হাতে ফিরলেন টাইগার অলরাউন্ডার।

রাওয়ালপিন্ডিতে আজ বৃষ্টির কারণে সময়মতো খেলা শুরু করা যায়নি। অনেকটা সময় নষ্ট হওয়ায় খেলা ১৩ ওভারে নামিয়ে আনা হয়।

আগে ব্যাট করতে নামে সাকিবের দল। বাঁহাতি এই অলরাউন্ডার ব্যাট হাতে নামেন লাহোরের ব্যাটিং লাইনআপের সাত নম্বরে। নেমে প্রথম বলেই বোল্ড হয়ে যান তিনি। সাকিবের মিডলস্টাম্প উপড়ে ফেলেন আহমেদ দানিয়েল।

এই ম্যাচে নির্ধারিত ১৩ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান করে লাহোর। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই রানেই পেশোয়ারকে আটকাতে হবে সাকিবদের।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে দেড় মাস ধরে ইউএনও নেই, স্থবির প্রশাসনিক কার্যক্রম
হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১ কোটি টাকার পণ্য জ'ব্দ
স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট, থাকতে পারে আরও ৫ দিন
সিলেটে হাম ও হাম সন্দেহে হাসপাতালে ভর্তি আরও ১২১
ডেঙ্গু সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা, আজ শুরু বিশেষ অ*ভিযান
বিদ্যুৎ সংকট দ্রুত কাটাতে আপ্রাণ চেষ্টা করছে সরকার- এমপি এমরান
মসজিদ-মাদ্রাসার পাশাপাশি মন্দিরেও প্রধানমন্ত্রীর অনুদান
২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার
সিলেটের মাদ্রাসায় দুই শি/শুকে ধ/র্ষণের স্বীকারোক্তি, কা/রাগারে প্রধান শিক্ষক
নি/রাপত্তা-সহায়তা চান বীরাঙ্গনা ও যুদ্ধশিশু মা-মেয়ে