বার্সেলোনার হোঁ চ ট, রিয়ালের জয়ে পিচিচির দৌড়ে এগিয়ে এমবাপ্পে
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

বার্সেলোনার হোঁ চ ট, রিয়ালের জয়ে পিচিচির দৌড়ে এগিয়ে এমবাপ্পে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৫/২০২৫ ০৫:৩৬:৩১ পূর্বাহ্ন

বার্সেলোনার হোঁ চ ট, রিয়ালের জয়ে পিচিচির দৌড়ে এগিয়ে এমবাপ্পে

ছবি : সংগৃহীত


স্প্যানিশ লা লিগার চূড়ান্ত পর্বে এসে নাটক যেন পিছু ছাড়ছে না। শিরোপা আগেই নিশ্চিত হলেও বার্সেলোনা রাঙাতে চেয়েছিল নিজেদের শেষ হোম ম্যাচ জয় দিয়ে। কিন্তু দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখে সেই আনন্দ মাটি করে দিয়েছে ভিয়ারিয়াল।

ক্যাম্প ন্যুতে রোববার (১৮ মে) রাতের ম্যাচে ৩-২ গোলে হেরে গেছে বার্সেলোনা, আর সেই হারেই যেন আড়ালে পড়ে গেছে দলের শিরোপা উদযাপন। তবে বার্সার হার যতটা না কষ্টের, তার চেয়েও বড় চমক উপহার দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। লা লিগা পিচিচির লড়াইয়ে আরেক ধাপ এগিয়ে গেছেন তিনি।

খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে বার্সা-ভিয়ারিয়ালের ম্যাচটি। চতুর্থ মিনিটেই ভিয়ারিয়ালকে এগিয়ে দেন পেরেস। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি বার্সেলোনা। তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল ৩৮ মিনিটে গোল করে বার্সাকে সমতায় ফেরান। এরপর ফের্মিন লোপেসের গোলে এগিয়েও যায় দলটি।

কিন্তু দ্বিতীয়ার্ধে ভিয়ারিয়াল রচনা করে নতুন চিত্রনাট্য। ৫০ মিনিটে ইয়েরেমি পিনোর চমৎকার পাস থেকে সমতা ফেরান সান্তি কোমেসানা। এরপর ৮০ মিনিটে গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন তাহন বুকানন। যিনি সের্হি কার্দোনার ক্রস থেকে বল পেয়ে অসাধারণ গতিময় শটে বার্সা গোলরক্ষককে পরাস্ত করেন।

এ হারের পরও ৩৭ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে বার্সেলোনা শীর্ষে রয়েছে। অন্যদিকে ভিয়ারিয়াল ৬৭ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে থেকেই চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করেছে।

ম্যাচ শেষে ট্রফি হাতে উদযাপন করে বার্সেলোনার খেলোয়াড়রা। কোচ হান্সি ফ্লিক উচ্ছ্বসিত কণ্ঠে জানান, “এই মৌসুমে আমরা তিনটি ট্রফি জিতেছি। লক্ষ্য থাকবে আগামী মৌসুমে ইউরোপিয়ান মঞ্চে (চ্যাম্পিয়নস লিগ) নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা।”

এদিকে দিনের অপর ম্যাচে ৯ জনের সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচেও নজর কাড়েন কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহাম। ম্যাচের ১২ মিনিটেই এমবাপ্পেকে ফাউল করে লাল কার্ড দেখেন লোইক বাদে। প্রথমার্ধে একজন বাড়তি নিয়ে খেলেও গোল করতে পারেনি রিয়াল। তবে দ্বিতীয়ার্ধে দ্বিতীয় হলুদ কার্ড দেখে সেভিয়ার ইসাক রোমেরো মাঠ ছাড়লে ৯ জনে নেমে আসে দলটি।

এ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি এমবাপ্পে। ৭৫ মিনিটে দুর্দান্ত এক দূরপাল্লার শটে রিয়ালকে এগিয়ে নেন তিনি। এরপর ৮৭ মিনিটে গার্সিয়ার পাস থেকে বেলিংহাম নিশ্চিত করেন ২-০ ব্যবধানের জয়।

এই গোলের সুবাদে লা লিগার প্রথম মৌসুমেই ২৯ গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান নিয়েছেন এমবাপ্পে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্সার রবার্ট লেভানদোস্কি রয়েছেন ২৫ গোল নিয়ে। লা লিগার এবারের মৌসুমের একেবারে শেষপ্রান্তে এসে এখন সবার নজর পিচিচি পুরস্কারের দিকেই। যেখানে এমবাপ্পে নিজেকে এগিয়ে রেখেছেন সবার থেকে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক