‘আপনারা নিজেরা নিজেদেরকে সংখ্যালঘু মনে করবেন না’
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৫ AM

‘আপনারা নিজেরা নিজেদেরকে সংখ্যালঘু মনে করবেন না’

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১০/২০২৩ ০৯:২৬:১৮ AM

‘আপনারা নিজেরা নিজেদেরকে সংখ্যালঘু মনে করবেন না’

ছবি : নিজস্ব


হবিগঞ্জের লাখাই থানা পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গা পূজা ২০২৩ উপলক্ষে লাখাই উপজেলার সকল পূজা কমিটির সাথে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

বরিবার  (০৮ অক্টোবর) বিকালে লাখাই  থানার কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজায়  সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবসহ দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

সভায়  লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়ার সভাপতিত্বে ওসি তদন্ত চম্পক দাম এর পরিচালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, হবিগঞ্জ সার্কেল, হবিগঞ্জ মোহাম্মদ খলিলুর রহমান  বলেন  আপনারা নিজেরা নিজেদেরকে  সংখ্যালঘু মনে করবেন না। পুলিশ আপনাদের নিরাপত্তা দেবে। আপনারা মনে সাহস রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদ এর সভাপতি প্রনেশ গোস্বামী, সাধারণ সম্পাদক সম্পাদ রায়, হিন্দু বুদ্ধ খ্রষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন সূত্রধর, সাধারণ সম্পাদক এডাঃ খোকন চন্দ্র গোপ,  লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাহার উদ্দিন, সহ সভাপতি আশীষ দাশগুপ্ত লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি  আবুল কাসেম,  সাংগঠনিক  সাধারণ সম্পাদক বিল্লাল আহাম্মদ সাংবাদিক মহসিন সাদেক, সাংবাদিক  বিজয় আহাম্মদ সুমন  অমূল্য চন্দ্র রায়,রাধা কৃষ্ণ দাস, বিশ্বজিত ভট্টাচার্য, সজল কান্তি দাস, বিপ্লাব কুমার রায়, জনক চন্দ্র দেব, সজল দাস,প্রবিন্দ্র চন্দ্র দাস, মানিক দেব,বিদুৎ কান্তি দাস, বিশ্বজিৎ রায়,৷ উপজেলার ৬৯ পুজা মন্ডলের সভাপতি সাধারণ সম্পাদক।

এম সি