চেন্নাইকে হারিয়ে আইপিএলে ব্যর্থ মিশন শেষ করলো রাজস্থান
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ PM

চেন্নাইকে হারিয়ে আইপিএলে ব্যর্থ মিশন শেষ করলো রাজস্থান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৫/২০২৫ ১২:৪২:২০ PM

চেন্নাইকে হারিয়ে আইপিএলে ব্যর্থ মিশন শেষ করলো রাজস্থান

ছবি : সংগৃহীত


চলতি আইপিএল থেকে রাজস্থান রয়্যালসের বিদায় নিশ্চিত হয়ে গেছে অনেক আগেই। তবে নিয়ম রক্ষার্থে তাদের আরও কয়েকটি ম্যাচ খেলতে হয়েছে। আজ মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচটি ছিল এবারের আসরে সঞ্জু স্যামসনের দলের শেষ ম্যাচ।

মিশন সফল না হলেও মৌসুমের শেষটা ভালো হয়েছে রাজস্থানের। জয় দিয়েই আইপিএল যাত্রা শেষ করেছে তারা। মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চেন্নাইকে ৬ উইকেটে হারিয়েছে রাজস্থান।

আগে ব্যাট করে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই করে ৮ উইকেটে ১৮৭। জবাবে ১৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান।

চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ২০ বলে ৪৩ রান করে আয়ুশ এমহার্তে। দওয়াল্ড ব্রেভিস ২৫ বলে ৪২ ও শিবম দুবে ৩২ বলে ৩৯ রান করেন। বাকিদের কেউ ২০ রানের ঘর স্পর্শ করতে পারেননি।

রাজস্থানের হয়ে বৈভব সূর্যবংশী ৩৩ বলে ৫৭, স্যামসন ৩১ বলে ৪১, যশস্বী জয়সওয়াল ১৯ বলে ৩৬ ও ধ্রুব জুরেল ১২ বলে ৩১ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন। বল হাতে রাজস্থানের হয়ে যুবভীর সিং ৩ আর চেন্নাইয়ের ২ উইকেট শিকার করেন রবীচন্দ্রন অশ্বিন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে দেড় মাস ধরে ইউএনও নেই, স্থবির প্রশাসনিক কার্যক্রম
হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১ কোটি টাকার পণ্য জ'ব্দ
স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট, থাকতে পারে আরও ৫ দিন
সিলেটে হাম ও হাম সন্দেহে হাসপাতালে ভর্তি আরও ১২১
ডেঙ্গু সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা, আজ শুরু বিশেষ অ*ভিযান
বিদ্যুৎ সংকট দ্রুত কাটাতে আপ্রাণ চেষ্টা করছে সরকার- এমপি এমরান
মসজিদ-মাদ্রাসার পাশাপাশি মন্দিরেও প্রধানমন্ত্রীর অনুদান
২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার
সিলেটের মাদ্রাসায় দুই শি/শুকে ধ/র্ষণের স্বীকারোক্তি, কা/রাগারে প্রধান শিক্ষক
নি/রাপত্তা-সহায়তা চান বীরাঙ্গনা ও যুদ্ধশিশু মা-মেয়ে