দলবদলের রেকর্ড গড়ে লিভারপুলের পথে জার্মান তারকা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ PM

দলবদলের রেকর্ড গড়ে লিভারপুলের পথে জার্মান তারকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৫ ০৩:৩১:১২ AM

দলবদলের রেকর্ড গড়ে লিভারপুলের পথে জার্মান তারকা

ছবি : সংগৃহীত


শুরুটা ছিল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে কেন্দ্র করে। এরপর সেখানে যুক্ত হলো ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির নাম। তবে এই দুই জায়ান্টকে সরিয়ে জার্মান তারকা ফ্লোরিয়ান ভির্টজকে দলে নেয়ার লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে আছে ইংলিশ লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। মার্সেসাইডের ক্লাবটির সঙ্গে উঠতি এই তারকার দলবদলের বিষয়ে মৌখিক চুক্তিও হয়েছে, এমনই খবর ভাসছে ইউরোপের গণমাধ্যমগুলোতে।

ভির্টজকে দলে নিতে অবশ্য মোটা অঙ্কের অর্থ খরচ করতে হচ্ছে লিভারপুলের। লেভারকুসেন জার্মান তরুণের জন্য ১৪০ মিলিয়ন ইউরো দাবি করেছে। চুক্তি সম্পন্ন করতে সেই পরিমাণ অর্থই দিতে হতে পারে অলরেডদের।

আর এমন কিছু হলে লিভারপুল এবং জার্মানি দুই দিক থেকেই ইতিহাস গড়তে চলেছেন ভির্টজ। লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ দলবদলের রেকর্ড বর্তমানে উরুগুয়ের স্ট্রাইকার ডারউইন নুনিয়েজের। বেনফিকা থেকে এই স্ট্রাইকারকে দলে নিতে ৮৫ মিলিয়ন ইউরো খরচ করেছিল ক্লাবটি।

ভির্টজের জন্য আপাতত ১২৬ মিলিয়ন প্রস্তাব করা হয়েছে লিভারপুলের পক্ষ থেকে। স্বভাবতই তাই অলরেডদের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড় হতে যাচ্ছেন এই জার্মান মিডফিল্ডার।

স্কাই ইতালিয়ার খবর বলছে, এরইমাঝে বায়ার লেভারকুসেনকে ভির্টজ নিশ্চিত করেছেন, কেবলই লিভারপুলের দিকে নজর তার। অন্য কোনো ক্লাবের দিকে নজর নেই। সেই মতেই লিভারপুল এবং বায়ার লেভারকুসেন চুক্তির পথে এগোচ্ছে বলেও খবর এসেছে।

তবে এই চুক্তির ব্যাপারে সবচেয়ে বড় সূত্র সম্ভবত বায়ার্ন মিউনিখ নিজেই। জার্মান গণমাধ্যমে ক্লাবের প্রেসিডেন্টই প্রথম প্রকাশ করেছেন, ভির্টজ যাচ্ছেন লিভারপুলে। তরুণ এই জার্মানকে পাওয়ার দৌড়ে হেরে গিয়েছে তারা। গণমাধ্যমে হাবার্ট হায়নার বলেন, ‘আমরা হার স্বীকার করে নিচ্ছি। ম্যাক্স আবেল (স্পোর্টিং ডিরেক্টর) জানিয়েছেন, ভির্টজ লিভারপুলের পথ ধরেছে।’

সদ্য সমাপ্ত মৌসুমটা দারুণ পার করেছেন ভির্টজ। এবারের মৌসুমে ইউরোপের শীর্ষ ৫ লিগে কেবল দুজনের নামের পাশে ১০ এর বেশি গোল এবং অ্যাসিস্ট আছে। ফ্লোরিয়ান ভির্টজ তাদেরই একজন। বয়স কেবল ২২। লম্বা সময়ের জন্য সার্ভিস পেতে তাই লিভারপুলের চোখে ভির্টজই এবারের গ্রীষ্মের দলবদলে প্রথম পছন্দ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে দেড় মাস ধরে ইউএনও নেই, স্থবির প্রশাসনিক কার্যক্রম
হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১ কোটি টাকার পণ্য জ'ব্দ
স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট, থাকতে পারে আরও ৫ দিন
সিলেটে হাম ও হাম সন্দেহে হাসপাতালে ভর্তি আরও ১২১
ডেঙ্গু সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা, আজ শুরু বিশেষ অ*ভিযান
বিদ্যুৎ সংকট দ্রুত কাটাতে আপ্রাণ চেষ্টা করছে সরকার- এমপি এমরান
মসজিদ-মাদ্রাসার পাশাপাশি মন্দিরেও প্রধানমন্ত্রীর অনুদান
২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার
সিলেটের মাদ্রাসায় দুই শি/শুকে ধ/র্ষণের স্বীকারোক্তি, কা/রাগারে প্রধান শিক্ষক
নি/রাপত্তা-সহায়তা চান বীরাঙ্গনা ও যুদ্ধশিশু মা-মেয়ে