আনচেলত্তির ২৬ জনের ব্রাজিল দলে নেই নেইমার
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ PM

আনচেলত্তির ২৬ জনের ব্রাজিল দলে নেই নেইমার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ১২:৪৭:২৬ PM

আনচেলত্তির ২৬ জনের ব্রাজিল দলে নেই নেইমার

ছবি : সংগৃহীত


কোচ আনচেলত্তির নাগাল পাওয়া খুব একটা সুবিধার না, সেটা হয়ত প্রথমেই টের পেয়েছে ব্রাজিলের গণমাধ্যমগুলো। আনচেলত্তি কোচ হয়ে আসার আগেই অস্কার এবং নেইমার জুনিয়রকে নিয়ে বেশ কিছু গুঞ্জন শোনা গিয়েছিল দেশটির গণমাধ্যমে। কিন্তু, প্রথম স্কোয়াডে কাউকেই রাখলেন না ইতালিয়ান এই কোচ। 

ব্রাজিলে প্রথম দিনে নেমেই বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। দুটি ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন রিয়াল মাদ্রিদের সদ্য সাবেক কোচ। আর দলে জায়গা ব্রাজিল ফুটবলের বড় তারকা নেইমার।

নেইমারের সঙ্গে আনচেলত্তির প্রথম স্কোয়াড মিস করে গেছেন আনচেলত্তিরই রিয়াল শিষ্য রদ্রিগো গোজ। তবে আরেক সাবেক রিয়াল তারকা ক্যাসেমিরোকে ফেরানো হয়েছে স্কোয়াডে। ৩৩ বছর বয়সী মিডফিল্ডার প্রায় এক বছর পর ফিরলেন জাতীয় দলে।

গোলরক্ষক : আলিসন (লিভারপুল), বেন্তো (আল নাসর), উগো সুজা (করিন্থিয়ানস)

ডিফেন্ডার : আলেক্স সান্দ্রো, দানিলো, লিও ওরতিজ, ওয়েসলি (ফ্ল্যামেঙ্গো); বেরালদো , মারকিনিওস (পিএসজি); আলেক্সসান্দ্রো (লিল), কার্লোস আলগুস্তো (ইন্টার মিলান), ভ্যান্ডারসন (মোনাকো)

মিডফিল্ডার : আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহাম), ব্রুনো গিমারাইস (নিউক্যাসল), আন্দ্রেই সান্তোস (স্ত্রাসবুর্গ), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), এদেরসন (আতালান্তা), গেরসন (ফ্ল্যামেঙ্গো)।

ফরোয়ার্ড : এস্তেভাও (পালমেইরাস), আন্তনি (বেতিস), গ্যাব্রিয়েল মার্তিনেলি (আর্সেনাল), মাথেইয়াস কুনিয়া (উলভস), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহাম)।

ব্রাজিলের নতুন স্কোয়াডে নতুন প্রতিভাদের প্রতি আস্থা দেখিয়েছেন কোচ আনচেলত্তি। লিও ওস্তিজ, ভ্যান্ডারসনদের পাশাপাশি মিডফিল্ডের প্রায় প্রত্যেকেই তরুণ মুখ। স্ট্রাইকিং জোনেও মার্তিনেলি, কুনিয়াদের রেখেছেন তিনি। 

দল ঘোষণার আগে রিও ডি জেনিরোতে ব্রাজিলের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় আনচেলত্তিকে। ব্রাজিল দলের দায়িত্ব নিয়ে আনচেলত্তি বলেন, ‘বিশ্বের সেরা দলের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমার সামনে অনেক বড় কাজ, আশা করি ব্রাজিল আবার চ্যাম্পিয়ন হবে।’

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে দেড় মাস ধরে ইউএনও নেই, স্থবির প্রশাসনিক কার্যক্রম
হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১ কোটি টাকার পণ্য জ'ব্দ
স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট, থাকতে পারে আরও ৫ দিন
সিলেটে হাম ও হাম সন্দেহে হাসপাতালে ভর্তি আরও ১২১
ডেঙ্গু সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা, আজ শুরু বিশেষ অ*ভিযান
বিদ্যুৎ সংকট দ্রুত কাটাতে আপ্রাণ চেষ্টা করছে সরকার- এমপি এমরান
মসজিদ-মাদ্রাসার পাশাপাশি মন্দিরেও প্রধানমন্ত্রীর অনুদান
২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার
সিলেটের মাদ্রাসায় দুই শি/শুকে ধ/র্ষণের স্বীকারোক্তি, কা/রাগারে প্রধান শিক্ষক
নি/রাপত্তা-সহায়তা চান বীরাঙ্গনা ও যুদ্ধশিশু মা-মেয়ে