লাহোরে প্রথম টি-টোয়েন্টি আজ, লিটনের কণ্ঠে আত্মবিশ্বাস
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ PM

লাহোরে প্রথম টি-টোয়েন্টি আজ, লিটনের কণ্ঠে আত্মবিশ্বাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ১১:৫৪:৪৫ AM

লাহোরে প্রথম টি-টোয়েন্টি আজ, লিটনের কণ্ঠে আত্মবিশ্বাস

ছবি : সংগৃহীত


পাকিস্তানের বিপক্ষে আজ বুধবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ। লাহোরে ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে। তবে এই সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি সিরিজে ভালো যায়নি টাইগারদের। ২-১ ব্যবধানে সিরিজ হেরে আসে লাল-সবুজের দল।

অবশ্য পাকিস্তান সিরিজে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তিনি প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের বিশ্বাস আছে, পৃথিবীর যেকোনো দলকে হারিয়ে দিতে পারি। আমরা যদি ধারাবাহিক হতাম, তাহলে হয়তো বিশ্বের সেরা দলগুলোর ভেতরই থাকতাম। আমরা যেহেতু পেছনের দল, তার মানে আমাদের কিছু ঘাটতি আছে। ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি...কীভাবে ধারাবাহিক হওয়া যায়। প্রতিটা সিরিজে আলাদা আলাদা চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জগুলো কীভাবে নিচ্ছি, দল হিসেবে কীভাবে আমরা একসঙ্গে পারফর্ম করছি, এটা হলো আসল বিষয়।’

লিটন দাস আরও বলেন, ‘আমাদের বিশ্বাস আছে, পৃথিবীর যেকোনো দলকে হারিয়ে দিতে পারি। কিন্তু আমরা এখন ভালো ক্রিকেট খেলছি না। অতীতে কী ভালো ও খারাপ করেছি, তা জানি। এখন সামনে কীভাবে খেলব, তা নিয়ে ভাবছি।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে দেড় মাস ধরে ইউএনও নেই, স্থবির প্রশাসনিক কার্যক্রম
হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১ কোটি টাকার পণ্য জ'ব্দ
স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট, থাকতে পারে আরও ৫ দিন
সিলেটে হাম ও হাম সন্দেহে হাসপাতালে ভর্তি আরও ১২১
ডেঙ্গু সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা, আজ শুরু বিশেষ অ*ভিযান
বিদ্যুৎ সংকট দ্রুত কাটাতে আপ্রাণ চেষ্টা করছে সরকার- এমপি এমরান
মসজিদ-মাদ্রাসার পাশাপাশি মন্দিরেও প্রধানমন্ত্রীর অনুদান
২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার
সিলেটের মাদ্রাসায় দুই শি/শুকে ধ/র্ষণের স্বীকারোক্তি, কা/রাগারে প্রধান শিক্ষক
নি/রাপত্তা-সহায়তা চান বীরাঙ্গনা ও যুদ্ধশিশু মা-মেয়ে