পা*কিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ PM

পা*কিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ১২:৪৩:৫৮ PM

পা*কিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ


আরব আমিরাতের বিপক্ষে হারের দুঃখ না ভুলতেই আবার নতুন করে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ বুধবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। 

ম্যাচের আগের দিনও গতকাল ঘাম ঝরিয়েছেন টাইগার ক্রিকেটাররা। পেস বোলিং কোচ শন টেইটের নেতৃত্বে পেসাররাও নিজেদের পরখ নিয়েছেন। তবে ম্যাচের দিন একাদশ কেমন হবে সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ তামিমের সঙ্গে পারভেজ ইমনকে। এরপর যথারীতি লিটন, হৃদয়, জাকের, শামীমরা থাকবেন। পেস আক্রমণে থাকতে পারেন শরিফুল ইসলাম, তানজিম সাকিব এবং হাসান মাহমুদ। স্পিন আক্রমণে শেখ মেহেদি এবং রিশাদই হতে পারেন তুরুপের তাস।  

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : পারভেজ ইমন, তানজিদ তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে দেড় মাস ধরে ইউএনও নেই, স্থবির প্রশাসনিক কার্যক্রম
হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১ কোটি টাকার পণ্য জ'ব্দ
স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট, থাকতে পারে আরও ৫ দিন
সিলেটে হাম ও হাম সন্দেহে হাসপাতালে ভর্তি আরও ১২১
ডেঙ্গু সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা, আজ শুরু বিশেষ অ*ভিযান
বিদ্যুৎ সংকট দ্রুত কাটাতে আপ্রাণ চেষ্টা করছে সরকার- এমপি এমরান
মসজিদ-মাদ্রাসার পাশাপাশি মন্দিরেও প্রধানমন্ত্রীর অনুদান
২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার
সিলেটের মাদ্রাসায় দুই শি/শুকে ধ/র্ষণের স্বীকারোক্তি, কা/রাগারে প্রধান শিক্ষক
নি/রাপত্তা-সহায়তা চান বীরাঙ্গনা ও যুদ্ধশিশু মা-মেয়ে